আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প

অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কংগ্রেস দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসন করেছেন। বুধবার (১৩ জানুয়ারি) প্রতিনিধি পরিষদে ২৩২-১৯৭ জোটে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়েছে।

এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্টকে দুই দফা অভিশংসন করা হলো। এর আগে ২০১৯ সালে ইউক্রেন কেলেঙ্কারির কারণে প্রথম দফা অভিশংসিত হয়েছিলেন ট্রাম্প।

ডেমোক্রেটিক সিনেটর ছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নিজের দলের ১০ জন রিপাবলিকান আইনপ্রণেতা এই অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। প্রেসিডেন্সি ক্ষমতা শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ আগে বিরল এই নজির গড়লেন ট্রাম্প।

অভিশংসন প্রক্রিয়ার ভোটাভুটির শুরুতে কয়েক ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে কয়েক ঘণ্টা বিতর্ক হয়।

বিতর্কে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, 'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উস্কানি দিয়েছেন। তিনি গণতন্ত্র ও জাতির জন্য হুমকিস্বরূপ। তাঁকে চলে যেতে হবে'।

তবে অভিশংসনের বিরোধীতা করে ডানপন্থি নেতারা বলেন, 'ডেমোক্রেটিকরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করছে। সহিংসতা নিয়ে এখন তারা সরব হলেও বর্ণ বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদকারীরা সহিংস বিক্ষোভ করলেও তখন ডেমোক্র্যাটদের কোনো বক্তব্য ছিল না'।

প্রতিনিধি পরিষদে পাশ হওয়া এই প্রস্তাব এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে শুনানির জন্য পাঠানো হবে। উচ্চকক্ষে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের সদস্য সংখ্যা সমান। সেখানে দুই-তৃতীয়াংশ সদস্য সম্মতি দিলে তবেই ট্রাম্প প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন। এই প্রক্রিয়া সারতে যদি ২০ জানুয়ারি পেরিয়ে যায়, তবে এবার কিছু না হলেও ভবিষ্যতে আর কখনো প্রেসিডেন্ট হতে পারবেন না ট্রাম্প।

এদিকে, সাম্প্রতিক হামলার অভিজ্ঞতায় ব্যাপক নিরাপত্তার মধ্যে ক্যাপিটল ভবনে শুরু হয় প্রতিনিধি পরিষদের অধিবেশন। দেড়শ বছর আগে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পর ন্যাশনাল গার্ড সদস্যরা আবারো কংগ্রেস ভবনের ভিতরে  নিরাপত্তা রক্ষায় অবস্থান নেয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত