আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানি মামলা!

ট্রাম্পের আইনজীবীর বিরুদ্ধে বিলিয়ন ডলারের মানহানি মামলা!

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির বিরুদ্ধে মানহানির মামলা করেছে ইলেকশন টেকনোলজি কোম্পানি ডমিনিয়ন।

সোমবার (২৫ জানুয়ারি) ওয়াশিংটনের ফেডারেল কোর্টে রুডি জুলিয়ানির বিরুদ্ধে এক দশমিক তিন বিলিয়ন ডলারের মানহানির মামলা দায়ের করে এই কোম্পানি।

২০২০ নির্বাচনে কানাডিয়ান প্রতিষ্ঠান ডমিনিয়ন সফটওয়্যার কোম্পানির মাধ্যমে বিভিন্ন অঙ্গরাজ্যে এবার ভোট গ্রহণ করা হয়েছে। ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি নির্বাচনে হেরে দাবি করে, ডমিনিয়ন জালিয়াতি করে ট্রাম্পের লাখ লাখ ভোটারের ভোট বাইডেনের ভোটে বদলে ফেলা হয়েছে।

জুলিয়ানি বলেন, কোম্পানির মালিকপক্ষের সঙ্গে ডেমোক্র্যাটদের যোগাযোগ আছে। ডেমোক্র্যাটদের প্রচার তহবিলে অর্থ দিয়েছে ডমিনিয়ন।

কিন্তু নিজের এই দাবীর পক্ষে কোনো প্রমাণ দাঁড় করাতে পারেননি জুলিয়ানি। তাই রিপাবলিকানদের ক্ষমতা শেষ হওয়ার পরেই এই মানহানির মামলাটি ঠুকে দিয়েছে ডমিনিয়ন।

মামলায় ডমিনিয়ন দাবি করে, প্রকাশ্যে জুলিয়ানির মিথ্যা বিবৃতির কারণে কোম্পানির ভাবমূর্তি অনেক নষ্ট হয়েছে। গণমাধ্যমে এবং ট্রাম্প শিবির এই মিথ্যা বিবৃতি প্রচার করায় অনেক মানুষ বিশ্বাস করেছে যে ডমিনিয়ন তাদের ভোট জালিয়াতি করেছে। ফলে প্রতিষ্ঠানটির মর্যাদাহানি হয়েছে।

এছাড়া জুলিয়ানির মিথ্যা বিবৃতিতে কোম্পানির কর্মীদেরকেও বিব্রতর অবস্থায় পড়তে হয়েছে বলে দাবি করেছে ডমিনিয়ন। ক্যাপিটল হিলে ট্রাম্পপন্থি সমর্থকদের হামলার পরেও জুলিয়ানি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দিয়েছে বলে মামলায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের সাবেক ক্যাম্পেইন আইনজীবী সিডনি পাওয়েল এর বিরুদ্ধেও মামলা দায়ের করেছিলো ডমিনিয়ন। সিডনি দাবি করেন, ডমিনিয়ন বিদেশী শত্রুদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বাইডেনের পক্ষে ভোট কারচুপিতে সাহায্য করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত