আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী অ্যাটর্নি নিয়োগ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী অ্যাটর্নি নিয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অ্যাটর্নি হিসেবে নিয়োগ পেলেন একজন মুসলিম নারী।

পাকিস্তানি বংশোদ্ভূত সায়মা মহসিন নামের এই নারী আগামী ২ ফেব্রুয়ারি মিশিগান রাজ্যের ডেট্রয়েটের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিবেন।

সায়মা মহসিন ভারপ্রাপ্ত 'ইউএস অ্যাটর্নি ফর দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব মিশিগান' হিসেবে বর্তমান অ্যাটর্নি ম্যাথু স্নাইডারের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে তিন বছর অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করার পর ২১ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন ম্যাথু স্নাইডার।

ম্যাথু স্নাইডার বিবৃতিতে জানান, পরিচিত ফেডারেল প্রসিকিউটরদের একজন সায়মা মহসিন। তাঁর হাতে এই দায়িত্ব দিতে পারে তিনি সন্তুষ্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ও মুসলিম অভিবাসী ইউএস অ্যাটর্নি হিসেবে তাঁর সেবা সত্যিই ঐতিহাসিক।

এক বিবৃতিতে সায়মা মহসিন বলেন, 'ভারপ্রাপ্ত অ্যাটর্নি হিসেবে মিশিগানের পূর্বাঞ্চলীয় নাগরিকদের সেবা করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমি'।

প্রসঙ্গত, পাকিস্তানে জন্ম নেওয়া ৫২ বছর বয়সী সায়মা মহসিন গত কয়েক দশক ধরেই ফেডারেল প্রসিকিউটর ছিলেন। ২০০২ সাল থেকে মিশিগানে তিনি ইউএস অ্যাটর্নি অফিসে কাজ করছেন।

তিনি নিউজার্সির রাটগার্স ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। নিউইয়র্ক সিটিতে সহকারী জেলা অ্যাটর্নি ও পরে নিউজার্সি স্টেটের ফৌজদারি বিচার বিভাগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত