নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
শিক্ষকদের টিকা দেয়া ছাড়াই খোলা যাবে স্কুল: সিডিসি
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) প্রধান রোচেল্লে ওয়ালেন্সকি জানান, শিক্ষকদের করোনা টিকা দেওয়া ছাড়াই স্কুল ক্যাম্পাস খুলে দেওয়া যাবে।
সিডিসি প্রধান জানান, 'স্কুল ক্যাম্পাস খুলে দিতে ঝুঁকির সম্ভাবনা নেই। স্কুল সেটিং এর ক্ষেত্রে শুধুমাত্র সামাজিক দূরত্ব মেনে চলা ও মাস্ক ব্যবহার করলেই সংক্রমণের ঝুঁকি থাকে না'।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসামও সিডিসির এই বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, স্কুল খুলে দিতে শিক্ষকদের মধ্যে সবাইকে টিকা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
টিচার্স ডে এর আগে টিচার্স ইউনিয়নগুলোর মধ্যে অনেকেই স্কুল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানান। এছাড়া বাইডেন প্রশাসন দ্রুত স্কুল খুলে দেয়ার জন্য রিলিফ প্যাকেজ পাশের তোড়জোড় শুরু করেছে।
এর আগে জো বাইডেন ক্ষমতাসীন হওয়ার প্রথম ১০০ দিনের মধ্যেই K-8 স্কুলগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
টিকাদান কর্মসূচির প্রথমধাপে শিক্ষকদের রাখলেও অনেক অঞ্চলে এখনো টিকাদান কর্মসূচি প্রত্যাশার থেকে ধীরে চলছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন