আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নিম্নকক্ষে পাশ হলো তৃতীয় প্রণোদনা প্যাকেজ প্রস্তাবনা

নিম্নকক্ষে পাশ হলো তৃতীয় প্রণোদনা প্যাকেজ প্রস্তাবনা

ছবি: এলএবাংলাটাইমস

সিনেটের নিম্নকক্ষে পাশ হলো বাইডেন প্রস্তাবিত ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের প্রস্তাবনা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) আইনপ্রণেতারা প্রণোদনা প্যাকেজের বাজেট আউটলাইন অনুমোদন করেন।

ফলে আগামী সপ্তাহে রিপাবলিকানদের সহায়তা ছাড়াই প্রণোদনা প্যাকেজ বিষয়ে অগ্রগতির কাজ শুরু করা যাবে।

নিম্নকক্ষে পার্টি-লাইন ভোটে ২১৯-২০৯ ভোটে তৃতীয় প্রণোদনা প্যাকেজটি পাশ হয়েছে। এর আগে বিল পাশে ভোটাভুটি হয়ে সিনেটের উচ্চকক্ষে। বর্তমানে সিনেটে রিপাবলিকান ও ডেমোক্রেটিকদের সদস্য সংখ্যা ৫০-৫০। তাই ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রথমবার টাই-ব্রেকিং ভোট দিয়ে প্রস্তাবনাটি পাশ করেন।

হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি জানান, মার্চের ১৫ তারিখে তৃতীয় প্রণোদনা বিলের চূড়ান্ত ফলাফল আসতে পারে। অর্থাৎ বিলটি চূড়ান্তভাবে পাশ হতে পারে।

প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্রেটিকরা যতো দ্রুত সম্ভব বিলটি পাশ করার ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তবে কিছু বিষয়ে বাধা দিয়েছেন রিপাবলিকানরা।

তবে জো বাইডেন বলেন, যতোক্ষন পর্যন্ত যৌক্তিক সমালোচনা করবেন রিপাবলিকানরা, ততোক্ষন পর্যন্ত আলোচনা করা হবে। অন্যথায় ডেমোক্রেটিক আইনপ্রণেতারা নিজেরাই বিল পাশ করবে।

রিপাবলিকানরা বাইডেনের এক দশমিক নয় ট্রিলিয়ন ডলারের বিপরীতে মাত্র ৬০০ বিলিয়ন ডলারের প্যাকেজ প্রস্তাব করেছে। একই সাথে পূর্বের প্যাকেজের অর্থ ফুরানোর জন্যও অপেক্ষা করতে বলেন তাঁরা।

ঘোষিত ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের এই প্যাকেজে কর্মহীনদের জন্য বেকারভাতা, করোনায় গৃহহীন হওয়া বাসিন্দাদের  সহায়তা ও খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া অঙ্গরাজ্য ও স্থানীয় সরকার এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য আরও বেশি সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে প্রস্তাবে।

বর্তমানে বেকারভাতা হিসেবে সপ্তাহে ৩০০ ডলার করে দেওয়া হয়। জো বাইডেনের প্রস্তাবে এর পরিমাণ বাড়িয়ে ৪০০ ডলার করার কথা বলা হয়েছে।

দ্বিতীয় প্রণোদনা প্যাকেজে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাত্র ১১ সপ্তাহের সহায়তা দেওয়ার মতো তহবিল পাস করা হয়, যা আগামী মার্চেই শেষ হয়ে যাবে। ফলে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হচ্ছিল কাজ হারানো মানুষদের। বাইডেনের প্রস্তাব নিঃসন্দেহে তাদের আশ্বস্ত করবে। এ ছাড়া ঘণ্টাপ্রতি মজুরি হার ১৫ ডলারে উন্নীত করতে কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন।

এছাড়া মহামারির সময়ে কাজ হারানো নিম্ন ও মধ্য আয়ের পরিবারগুলোকে বাড়িভাড়ায় সহায়তা দিতে ২ হাজার ৫০০ কোটি ডলারের তহবিল রাখার কথা বলা হয়েছে। গত ডিসেম্বরে দ্বিতীয় প্রণোদনায় ঘোষিত আড়াই হাজার কোটি ডলারের তহবিলের সঙ্গে এটি যোগ হবে।

এর বাইরে বাড়ির বিপদগ্রস্ত বাড়ির মালিকদের বিভিন্ন সেবার বিল পরিশোধ বাবদ ৫০০ কোটি ডলারের একটি তহবিল রাখা হয়েছে। এ ছাড়া গৃহহীন হওয়ার ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে সহায়তার জন্য উদ্যোগ নিতে অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে আরো ৫০০ কোটি ডলার রাখার কথাও বলেছেন বাইডেন।

পাশাপাশি ঋণ পরিশোধ করতে না পারায় উচ্ছেদের আশঙ্কায় থাকা পরিবারগুলোকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত উচ্ছেদ না হওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। ফেডারেল সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত