আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হাউজে পাশ হলো তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ

হাউজে পাশ হলো তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত ১ হাজার ৯০০ কোটি ডলারের তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজটি হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাশ হয়েছে।

বুধবার (১০ মার্চ) ২২০-২১১ ভোটে হাউজ অব কংগ্রেসে বিলটি পাশ করেছেন ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। বরাবরের মতোই কোনো রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির সমর্থনে ভোট দেননি।

তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের আওতায় ১৪০০ ডলার করে স্টিমুলাস চেক পেতে যাচ্ছেন বেশিরভাগ মার্কিনী। এছাড়া ৩৫০ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে রাজ্য ও স্থানীয় সরকারের জন্য। একই সাথে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সময়সীমা বর্ধিত করা হয়েছে এবং টিকাদান কর্মসূচি গতিশীল করার জন্য বেশ বড় অংকের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

ট্যাক্স পলিসি সেন্টারের নতুন এক অ্যানালাইসিসে দেখা গেছে, পাশ হওয়া এই নাগরিক প্রণোদনা প্যাকেজের সহায়তায় আমেরিকার ২০ শতাংশ দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতি ২০ দশমিক ১ শতাংশ পর্যন্ত উন্নতি করবে। অপরদিকে ধনীদের অর্থনীতির উন্নতি হবে দশমিক ৭ শতাংশ।

তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজটি চূড়ান্ত রূপ নিতে পাশ হতে এখন শুধু প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর প্রয়োজন। আগামী শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বিলটিতে স্বাক্ষর করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজটি কংগ্রেসে পাশ হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে লিখেন, ‘সাহায্য চলে এসেছে’।

এদিকে বিলটি পাশ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে ডেমোক্রেটিক আইনপ্রণেতারা। ডেমোক্রেটিকরা বলছে, ‘তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজ একটি সময়োপযোগী অর্থ সাহায্য প্যাকেজ। ইতোমধ্যে করোনার কারণে লাখ লাখ মানুষ চাকরিচ্যুত হয়েছে এবং ৫ লাখ ২৮ হাজার বাসিন্দা মারা গেছে। ফলে এই অর্থ সাহায্য আমেরিকানদের জন্য খুবই প্রয়োজন ছিলো’।

ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ জেন চাকউস্কি বলেন, ‘এটি একটি ঐতিহাসিক দিন’। অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন বলেন, ‘এটি আমেরিকার অর্থনীতিকে গতিশীল করে তুলবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত