আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউএস-ম্যাক্সিকো বর্ডারে অভিবাসী শিশুদের জন্য জরুরি সহায়তার নির্দেশ

ইউএস-ম্যাক্সিকো বর্ডারে অভিবাসী শিশুদের জন্য জরুরি সহায়তার নির্দেশ

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস-ম্যাক্সিকো বর্ডারের আশ্রয় শিবিরগুলোতে মাইগ্রেন্ট শিশুদের সংখ্যা বাড়তে থাকায় জরুরি সেবায় নিয়োজিত এজেন্সিকে দুর্যোগকালীন সহায়তার নির্দেশ দিয়েছে দ্য ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি আলেয়ান্দ্রো মায়োরকাস জানিয়েছেন, শিশুদের সাহায্য, আশ্রয় ও পরিবহণের জন্য দ্য ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সিকে (এফইএমএ) আগামী ৯০ দিনের জন্য দায়িত্ব হচ্ছে।     

প্রেসিডেন্ট জো বাইডেন শরণার্থী ও অভিবাসীদের জন্য ইতোমধ্যে বিভিন্ন সুবিধা নিয়ে এসেছেন। ট্রাম্প প্রশাসনের আরোপিত ৩০০টির অধিক বিতর্কিত আইনের অনেকগুলোকেই পরিবর্তনে নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

ইউএস-ম্যাক্সিকো সীমান্তে অভিবাসী প্রত্যাশী অপেক্ষারত এসব অভিভাবকহীন শিশুদের সাধারণত দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড হিউম্যান সার্ভিসেস (এইচএইচএস) সীমান্তের অন্য পাড়ে নিয়ে আসে। তবে সাম্প্রতিক সময়ে অভিভাবকহীন শিশুর সংখ্যা এসব আশ্রয় শিবিরগুলোতে বেড়ে যাচ্ছে। করোনাকালীন সময় থেকে এই হার বেড়েছে ৪০ শতাংশ।

এফইএমএ ঠিক কীভাবে শিশুদের সাহায্য করবে সেটির চূড়ান্ত রূপরেখা এখনো প্রকাশিত হয়নি। তবে এই এজেন্সি পূর্বে গৃহহীনদের হাউজিং ও কেয়ারিং বিষয়ে কাজ করেছে। দ্য হোমল্যান্ড সিকিউরিটি স্টেটমেন্ট জানিয়েছে, এই এজেন্সি কার্যকর লজিং ব্যবস্থা নিশ্চিতে যেভাবে সম্ভব কাজ করবে।

এফইএমএ জানিয়েছে, খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করে যাবে এই এজেন্সি।

সাধারণত মাইগ্রেন্ট শিশুদের সীমান্ত থেকে ৭২ ঘণ্টার মধ্যে বর্ডার পেট্রোল কাস্টোডিতে সরিয়ে নেওয়া হয়। তবে আশ্রয়শিবিরে জায়গা কম থাকায় অনেক সময় তাদের বর্ডার ডিটেনশন সেন্টারে অধিক সময় ধরে অপেক্ষা করতে হয়।  

জানা গেছে, বর্তমানে ৩ হাজার ৬০০ মাইগ্রেন্ট শিশু ইউএস বর্ডার ফ্যাসিলিটিতে রয়েছে। ফেব্রুয়ারি থেকে সংখ্যাটি অন্তত চার গুণ বেশি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত