আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টিকাদান কর্মসূচির অগ্রগতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাইডেন

টিকাদান কর্মসূচির অগ্রগতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ক্ষমতায় বসার প্রথম ১০০ দিনে ১০০ মিলিয়ন বাসিন্দাকে টিকা প্রয়োগ নিশ্চিত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন পর্যন্ত তাঁর এই প্রতিশ্রুতির কতোটুকু অগ্রগতি হয়েছে ও কীভাবে বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে বৃহস্পতিবার (১৮ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দিবেন জো বাইডেন। হোয়াইট হাউজ সূত্র বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে।

প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন এখন পর্যন্ত ৬৬ দিন অফিস করেছেন। এর আগে থেকেই টিকাদান কর্মসূচি শুরু হয়েছে যূক্তরাষ্ট্রে।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১১৩ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে জো বাইডেন ক্ষমতায় বসার পর ৯৬ মিলিয়ন ডোজ টিকা প্রয়োগ সম্পন্ন হয়েছে। দৃশ্যত ১০০ দিন শেষ হওয়ার আগেই বাইডেন তাঁর ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সফল হবেন।

এদিকে, মধ্য-জানুয়ারির পর থেকেই যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। তবে সাম্প্রতিক সময়ে অন্তত ১৪টি অঙ্গরাজ্যে গত সপ্তাহের থেকে করোনার সংক্রমণ ১০ শতাংশ বেড়ে গেছে। এক মাস আগে মাত্র তিনটি অঙ্গরাজ্যে সংক্রমণ ১০ শতাংশ বেড়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউ আসার সম্ভাবনা আছে। আসন্ন দিনগুলোতে আরো বেশি সংক্রমণের সক্ষমতা সম্পন্ন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে ছড়ি ঘোরাতে পারে।

তবে করোনার চতুর্থ ঢেউ সামলাতে এখন থেকেই কাজ করে যাচ্ছেন বাইডেন প্রশাসন। নতুন ভ্যারিয়েন্টগুলোর বিরুদ্ধে কার্যকরী টিকার ডোজ বানাতে বিলিয়ন ডলার খরচ করছেন হোয়াইট হাউজ। একই সাথে টিকাদান কর্মসূচির অগ্রগতি বাড়াতে ও জনগনকে সতর্ক করতে কাজ চলছে।

ইতোমধ্যে বাইডেন প্রশাসন গত সপ্তাহে করোনাভাইরাস সামাল দিতে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে একটি হচ্ছে, আগামী মে মাসের ১ তারিখের মধ্যে সকল প্রাপ্তবয়স্কদের টিকা প্রয়োগ সম্পন্ন করতে সকল রাজ্যের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাইডেন।

এই সপ্তাহে মিসিসিপি দ্বিতীয় রাজ্য হিসেবে ১৬ কিংবা এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকাদান কর্মসূচি চালু করেছে। এপ্রিলের ৫ তারিখের আগে অন্তত আরো পাঁচটি রাজ্যে ১৬ ও এর বেশি বয়েসী বাসিন্দাদের টিকা কার্যক্রম শুরু হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত