আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ম্যাক্সিকোতে বসবাসরত অভিবাসীদের জন্য খোলা হচ্ছে আরো সীমান্ত পথ

ম্যাক্সিকোতে বসবাসরত অভিবাসীদের জন্য খোলা হচ্ছে আরো সীমান্ত পথ

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অভিবাসী নীতির কারণে যেসব অভিবাসীদের বাধ্যতামূলক ম্যাক্সিকোতে থাকতে হয়েছে, তাদের যুক্তরাষ্ট্রের প্রবেশের কার্যক্রমের ব্যাপ্তি আরো বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি।

আগামী সপ্তাহের প্রথম থেকে ভার্চুয়ালি রেজিস্ট্রেশন এবং করোনা টেস্টের পর ম্যাক্সিকোতে বসবাসরতদের মধ্যে যাদের মাইগ্রেন্ট প্রোটেকশন প্রটোকল এক্টিভ রয়েছে, তাদের হিডালগো এন্ট্রি দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড। পরবর্তীতে টেক্সাসের লারেডো সীমান্ত দিয়েও এদের প্রবেশ করানো হবে।

‘রিমেইন ইন ম্যাক্সিকো’ প্রোগ্রামের আওতায় যেসব অভিবাসী ম্যাক্সিকোকে আটকে ছিলেন, তাদের জন্য এই কার্যক্রম শুরু করা হয়েছে। ইতোমধ্যে আরো তিন সীমান্ত দিয়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তের ভিতর প্রবেশ করানো হচ্ছে।

ট্রাম্প আরোপিত নীতি অনুযায়ী, সেন্ট্রাল আমেরিকা কিংবা অন্যান্য অঞ্চল থেকে আসা রাজনৈতিক আশ্রয় প্রার্থী যেসব অভিবাসী রয়েছে, তাদের শুনানি শুরু না হওয়া পর্যন্ত ম্যাক্সিকোর সংঘাতপূর্ণ একটি অঞ্চলে থাকতে হতো। অনেকের মাসের পর মাস অপেক্ষা করে থাকতে হতো। এদের মধ্যে অনেককেই কিডন্যাপ কিংবা যৌন হেনস্থার মধ্যে দিয়ে যেতে হতো।

তবে ক্ষমতায় বসার পরই মাইগ্রেন্ট প্রোটেকশন প্রটোকল নামের এই বিতর্কিত নীতিটি বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।এর আগে থেকেই এই নীতি পরিবর্তন বিষয়ে কাজ করে আসছিলো বাইডেন প্রশাসন ও অন্যান্য সামাজিক সংগঠনগুলো।

এই প্রোগ্রামের আওতায় এখনো ২৫ হাজার বাসিন্দার শুনানির মামলা চালু রয়েছে। গত মাস থেকে এসব অভিবাসীদের স্যান দিয়েগো, এল পাসো ও ব্রাউন্সভিল সীমান্ত দিয়ে ধীরে ধীরে প্রবেশ প্রক্রিয়া শুরু করা হয়েছে।

ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সেক্রেটারির মুখপাত্র জানান, ‘ট্রাম্পের বিতর্কিত রিমেইন ইন ম্যাক্সিকো নীতির কারণে হাজার হাজার বাসিন্দাকে অমানবিক ও ঝুঁকির মধ্যে থাকতে হয়েছে। এই অমানবিকতা শীঘ্রই দূর করা হবে’।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত