আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মায়ামিতে দর্শনার্থীর ঢল: করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি

মায়ামিতে দর্শনার্থীর ঢল: করোনা পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি বিচ ডিস্ট্রিক্টে স্টেট অব ইমারজেন্সি জারি করেছেন মেয়র ড্যান জেলবার। পাশাপাশি ৭২ ঘণ্টার কারফিউও জারি করা হয়েছে এন্টারটেইনমেন্ট ডিস্টিক্ট খ্যাত ফ্লোরিডার এই মায়ামি বিচে।

শনিবার (২০ মার্চ) এই কারফিউ জারির দেওয়া হয়েছে। সমুদ্রসৈকতে হঠাৎ করেই মানুষের ভিড় বেড়ে যাওয়ায় সেখানে স্টেট অব ইমারজেন্সি ও কারফিউ জারি করেছেন বলে জানিয়েছেন মেয়র। মেয়র বলেন, ‘সিটি ইব মিয়ামি বিচে রাত আটটা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে’।  

ইন্টেরিম সিটি ম্যানেজার রাউল এগুলিয়া জানান, সাউথ বিচের আর্ট ডেকো হিস্টোরিক ডিস্ট্রিক্ট রাত ৮টার পর বন্ধ করে দেওয়া হবে এবং একই সাথে এই স্থানের সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে। পাশাপাশি মিয়ামি বিচে প্রবেশ এবং বের হওয়ার হাইওয়ে বন্ধ রাখা হবে।

তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত গ্রহণ করা সহজ নয়। তবে মানুষের স্বাস্থ্যের দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। স্প্রিং ব্রেকের কারণে মায়ামি সৈকতে প্রচুর দর্শনার্থীর আনাগোনা বেড়ে গেছে।

সাধারণত ফ্লোরিডার অন্যান্য রাজ্যগুলোর থেকে করোনার কারণে আরোপিত বিধি-নিষেধ কিছুটা শিথিল। পাশাপাশি সৈকতের উষ্ণ আবহাওয়া এবং পার্টির জন্য সৈকতটি বিখ্যাত হওয়ায় এখানে ভীড় জমায় দেশের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা।

মেয়র ড্যান জেলবার বলেন, হঠাৎ করেই সৈকতে অসংখ্য মানুষ আসছে। কেউ কোনো নিয়ম মানছে না। এ কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।

মায়ামি বিচ পুলিশের মুখপাত্র আর্নেস্টো রদ্রিগেজ বলেন, কারফিউ ভেঙে সৈকতে ঘোরাঘুরি করায় রোববার সকালে অন্তত এক ডজন মানুষকে আটক করা হয়েছে। সকাল সাড়ে আটটা থেকেই পুলিশ সৈকত থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে।

২০ মার্চ এক সংবাদ সম্মেলনে মেয়র ড্যান জেলবার বলেছেন, শহরে আগামী ৭২ ঘণ্টার জন্য কারফিউ বলবৎ থাকবে। আর শহর থেকে সৈকতে যাওয়ার পথ রাত নয়টা থেকে পরবর্তী কয়েক রাতের জন্য বন্ধ থাকবে।

মেয়র বলেন, রাতে সৈকতে রক কনসার্টের আয়োজন করা হচ্ছে। এ কারণে এখানে অসংখ্য মানুষের ভিড় বাড়ছে। মহামারিকালে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া অনেক চ্যালেঞ্জের।

এদিকে মায়ামি বিচ এলাকার জনপ্রিয় হোটেল দ্য ক্লিভল্যান্ডার সাউথ বিচ ১৯ মার্চ ঘোষণা দিয়েছে, কর্মী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে অন্তত ২৪ মার্চ পর্যন্ত হোটেলের খাবার ও পানীয় সেবা বন্ধ থাকবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত