আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইউএস- ম্যাক্সিকো সীমান্ত বন্ধ রয়েছে: মেয়রকাস

ইউএস- ম্যাক্সিকো সীমান্ত বন্ধ রয়েছে: মেয়রকাস

ছবি: এলএবাংলাটাইমস

ইউএস-ম্যাক্সিকো বর্ডারে অভিবাসী ঢল নেমে এসেছে, ফলে সৃষ্টি হয়েছে সংকট। আর এই বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রেসিডেন্ট জো বাইডেন। বলা হচ্ছে, বাইডেনের অভিবাসী নীতি শিথিলতার কারণেই এই অমানবিক পরিস্থিতি ও বাড়তি চাপের সৃষ্টি হয়েছে।

তবে ডেমোক্রেটিকরা বরাবর দাবি করে আসছে, বাইডেনের অভিবাসন নীতি মানবিক সিদ্ধান্ত। দক্ষিণ সীমান্তে যেই সংকট সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরই প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মেয়রকাস বাইডেন প্রশাসনের নেওয়া অভিবাসী নীতিকে সঠিক বলে দাবি করেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়রকাস জানান, অভিবাসী সংকট মোকাবেলা করা হচ্ছে।

সাক্ষাৎকারে মেয়রকাস বলেন, ‘দক্ষিণ সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা অভিবাসীপ্রত্যাশী পরিবারদের ফেরত পাঠাচ্ছি। পাশাপাশি একা আসা পূর্ণবয়স্ক ব্যক্তিদেরও ফেরত পাঠানো হচ্ছে’।

তিনি আরো বলেন, ‘যেসব শিশুরা অভিভাবকহীন, তাদের নিয়ে কিছুটা সংকট রয়েছে। আমরা এসব শিশুদের সীমান্তে আসাকে অনুৎসাহিত করছি।

কিছুদিন আগে বাইডেন বলেছিলেন, দক্ষিণের সীমান্তে চলমান সংকটের জন্য দায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে দীর্ঘদিন ধরে অভিবাসন প্রক্রিয়া জটিল রুপ ধারণ করেছে।

মেয়রকাস রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের এখন সীমান্তে আসা উচিত নয় জানিয়ে বলেন,তাদের এখন সীমান্তে আসা উচিত হবে না। তবে অনেক ডেমোক্রেটিকরা বলছেন, তাদের যুক্তরাষ্ট্রে আসা উচিত নয়। তারা যেখানে আছেন, সেখান থেকেই রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করা উচিত।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের জন্য ‘রিমেইন ইন ম্যাক্সিকো’ নীতি চালু করেছিলেন। এই নীতির কারণে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদয়ের ম্যাক্সিকোর একটি সংঘাতপূর্ণ অঞ্চলে থাকতে হতো।  

তবে প্রেসিডেন্ট জো বাইডেন এই নীতি পরিবর্তন করায় এখন সীমান্তে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। রিপাবলিকানরা এই সুবিধা নিয়ে বলছেন, ট্রাম্পের রিমেইন ইন ম্যাক্সিকো নীতি পরিবর্তন করা ঠিক হয়নি।

কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন এর তথ্য মতে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে অভিবাসীর সংখ্যা বেড়েছিলো ৩১ শতাংশ। আর এই বছর একই সময়ে দক্ষিণ সীমান্তে অভিবাসীর সংখ্যা বেড়েছে ২৮ শতাংশ।

২০১৯ সালের মে মাস পর্যন্ত মোট ১ লাখ ৪৪ হাজার অভিবাসীকে আটক করেছিলো কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন। তবে এই বছরের ফেব্রুয়ারিতেই এখন পর্যন্ত এক লাখের বেশি অভিবাসী আটক হয়েছে।

এসব অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি হারে বেড়েছে অভিভাবকহীন শিশুদের সংখ্যা। ২০১৯ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে সংখ্যাটি বেড়েছিলো ৩১ শতাংশ। অপরদিকে, এই বছরের চলতি মাস পর্যন্ত এই সংখ্যা বেড়েছে ৬১ শতাংশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত