আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কলোরাডোয় মার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

কলোরাডোয় মার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

কলোরাডো অঙ্গরাজ্যের বাউলডার নগরীর একটি গ্রোসারি শপে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন্দুকধারীকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) বেলা আড়াইটার দিকে কিং শপার্স মার্কেট নামের বড় গ্রোসারি স্টোরে গুলির এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুরো এলাকা পুলিশ ঘিরে রেখেছে।

পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে বন্দুকধারী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত বন্দুকধারীর নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

বেলা ২টা ৪০ মিনিটের দিকে কিং শপার্স মার্কেটে বন্দুকধারী ঢোকেন। তারপর গুলি শুরু হয়।
বন্দুকধারী প্রায় এক ঘণ্টা গ্রোসারি মার্কেটটির ভেতরে ছিলেন। এই সময়ে তিনি নির্বিচারে স্টোরে থাকা বাসিন্দাদের উপর গুলি চালায়।

বাউলডার নগরীর পুলিশ গতকাল রাতের সংবাদ সম্মেলনে জানায়, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

স্থানীয় লোকজনের ভাষ্যের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, জরুরি ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

২০ মিনিটের মাথায় স্থানীয় পুলিশ টুইট করে জানায়, গ্রোসারি স্টোরটিতে বন্দুকধারী রয়েছেন। তিনি গুলি ছুড়ছেন। পরে এলাকাটি এড়িয়ে চলার জন্য লোকজনকে সতর্ক করে পুলিশ।

গুলির ঘটনায় গ্রোসারি মার্কেটটির ভেতরে লোকজন আটকা পড়েন। কেউ কেউ ফেসবুক ও ইউটিউবে গুলির ঘটনা লাইভ প্রচার করতে থাকে।

কয়েক মিনিটের মধ্যে পুলিশ এলাকাটি ঘিরে ফেলে। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টার পর বন্দুকধারীকে আহত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তার আগে বন্দুকধারীর সঙ্গে পুলিশের দফায় দফায় গুলিবিনিময় হয় বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

গতকাল মধ্যরাতের কিছু আগে নগরীর পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়, এই হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি।

গুলির ঘটনাটি দ্রুত প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও নগর কর্তৃপক্ষ ঘটনাস্থলে অবস্থান করছে।

কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জারেড পোলিস ঘটনার নিন্দা জানিয়েছেন। এই দুঃখজনক ঘটনার জন্য তিনি শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন।

কলোরাডোর ঘটনার মাত্র এক সপ্তাহ আগে জর্জিয়ায় বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছিলেন। এই দুই হামলার মধ্যে কোনো যোগসূত্র নেই বলে এখন পর্যন্ত জানা গেছে। তবে যুক্তরাষ্ট্রে এমন অভ্যন্তরীণ হামলা হতে পারে বলে কয়েক মাস ধরেই সতর্ক করেছেন গোয়েন্দারা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত