আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৭ বন্দুক হামলা: ২০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে ৭ বন্দুক হামলা: ২০ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বিভিন্নস্থানে গত সাতদিনে অন্তত সাতটি বড় ধরণের গোলাগুলির ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার (২২ মার্চ) কলোরাডোর গ্রোসারি শপে বন্দুকধারির গুলিতে ১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে আটলান্টায় এশিয়ান ম্যাসেজ সেন্টারে বন্দুকধারীর গুলিতে ৬ এশিয়ান নারী ও দুই শ্বেতাঙ্গের মৃত্যু হয়েছে।

এই দুইটি ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের ‘বন্দুক নিয়ন্ত্রন আইন’ নিয়ে আবারো নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা খুবই নিয়মিত হয়ে দাঁড়াচ্ছে বন্দুক আইনের শিথিলতার কারণে।    

গত সপ্তাহে গোলাগুলির উল্লেখযোগ্য ঘটনাগুলো তারিখ অনুসারে দেওয়া হলো-

আটলান্টা, মার্চ ১৬: তিনটি এশিয়ান স্পা’তে একে-একে হামলা চালায় এক বন্দুকধারী। এতে ছয়জন এশিয়ান নারীসহ আরো দুইজন শ্বেতাঙ্গের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ওই হামলাকারীকে আটক করে। তার বিরুদ্ধে আটটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এশিয়ান কমিউনিটির প্রতি বিদ্বেষমূলক আচরণের অংশ এই হামলার উদ্দেশ্য বলে জানা গেছে।

স্টোকটন, ক্যালিফোর্নিয়া, মার্চ ১৭: নৈশকালীন পার্টির আয়োজন করার সময় ক্যালিফোর্নিয়ার স্টোকটনের সেন্ট্রাল ভ্যালিতে পাঁচজনের উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ড্রাইভ-বাই এই শ্যুটিং এর ঘটনায় পাঁচজন গুরুতর আহত হলেও কারোর মৃত্যু হয়নি বলে জানায় স্যান জোয়াকুইন শেরিফ ডিপার্টমেন্ট।

গ্রেশাম, অরেগন, মার্চ ১৮: অরেগনের ইস্ট পোর্টল্যান্ড নগরীতে আততায়ীর গোলাগুলিতে চারজন গুরুতর আহত হয়। এদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে অরেগন পুলিশ টুইটারে জানায়।

হোস্টন, মার্চ ২০: একটি ক্লাবের ভিতর পাঁচজনের উপর বন্দুক হামলা চালানো হয় বলে হোস্টন পুলিশ জানায়। একজনের অবস্থা গুরুতর হলেও অন্য চারজনের অবস্থা কিছুটা স্থিতিশীল ছিলো। এদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডালাস,মার্চ ২০: ডালাসে আততায়ীদের গুলিতে একজন মারা যায় ও আহত হয় আরো সাতজন বলে জানিয়েছে ডালাস পুলিশ।

ফিলাডেলফিয়া: অবৈধ পার্টি চলাকালীন সময়ে গোলাগুলির ঘটনায় একজনের মৃত্যু হয় ও আহত হয় আরো পাঁচজন। পুলিশ জানিয়েছে, পার্টিতে ১৫০ জন উপস্থিত ছিলো। এরা না পালিয়ে গেলে মৃতের সংখ্যা আরো বাড়তো।

কলোরাডো, মার্চ ২২: কলোরাডো অঙ্গরাজ্যের বাউলডার নগরীর একটি গ্রোসারি শপে বন্দুকধারীর গুলিতে পুলিশের এক কর্মকর্তাসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বন্দুকধারীকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়েছে। সোমবার (২২ মার্চ) বেলা আড়াইটার দিকে কিং শপার্স মার্কেট নামের বড় গ্রোসারি স্টোরে গুলির এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণ আইনের শিথিলতার কারণে এসব ঘটনা আরো বাড়ছে বলে দাবি করছে মানবাধিকার সংগঠনগুলো। সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) বন্দুক হামলার ঘটনার কিছু তথ্য রাখে। সিডিসির মতে, ২০১৯ সাল থেকে বন্দুক হামলার ঘটনায় অন্তত ৪০ হাজার বাসিন্দা মারা গেছে।

এছাড়া এই বছরে অন্যান্য উল্লেখযোগ্য বন্দুক হামলার ঘটনাগুলো হলো-

১) জানুয়ারি ৯ তারিখে ইলিনয়ের ইভানস্টোনে বন্দুক হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।  

২) জানুয়ারির ২৪ তারিখে ইন্ডিয়ানার ইন্ডিয়ানাপোলিসে বন্দুক হামলায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

৩) ফেব্রুয়ারি ২ তারিখে ওকলাহোমাতে বন্দুকধারীর হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে।

৪) মার্চের ১৩ তারিখে স্টিমুলাস চেক নিয়ে বিবাদের জেরে গোলাগুলির ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত