আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১৪০০ ডলার স্টিমুলাস চেকের অর্থ এখনো পননি? কবে পাবেন, জেনে নিন!

১৪০০ ডলার স্টিমুলাস চেকের অর্থ এখনো পননি? কবে পাবেন, জেনে নিন!

ছবি: এলএবাংলাটাইমস

তৃতীয় নাগরিক প্রণোদনার আওতায় যেসব বাসিন্দা ১৪০০ ডলার করে স্টিমুলাস চেকের অর্থ পাওয়ার জন্য বিবেচিত হয়েছেন কিন্তু এখনো এই অর্থ পাননি- তারা আগামী বুধবার (২৪ মার্চ) এই অর্থ পেতে পারেন বলে জানিয়েছে ফেডারেল সূত্র।

সোমবার (২২ মার্চ) ফেডারেল কর্মকর্তাদের বরাতে জানা যায়, সেকেন্ড ব্যাচের বড় অংকের একটি অর্থ বাসিন্দাদের একাউন্টে পাঠানোর জন্য ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।       

অর্থ মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ট্যাক্সদাতাদের একাউন্টে ৯০ মিলিয়ন অর্থ বন্টন করে পাঠানো হয়েছে। এবারের তৃতীয় নাগরিক প্রণোদনার জন্য যুক্তরাষ্ট্রের ৮৫ শতাংশ বাসিন্দাই যোগ্য বলে বিবেচিত হয়েছে। তাই অনেকের ক্ষেত্রে স্টিমুলাস চেকের অর্থ পেতে কিছুটা দেরি হতে পারে।

আইআরএস জানায়, যেসব করদাতা ২৪ মার্চের মধ্যে ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে অর্থ পাবেন না, তাদের পেপার চ্যাক কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য তাদের গুরুত্ব সহকারে মেইল চ্যাক করতে হবে।  

ডিরেক্ট ডিপোজিটের মাধ্যমে যাদের অর্থ পাওয়ার কথা, তাদের আগামী ২৪ মার্চের মধ্যেই অর্থ পেয়ে যাবে। তবে এর মধ্যে অর্থ না পেলে পেপার চেক কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ পাবেন তারা।

মূলত তিনটি উপায়ে তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের স্টিমুলাস চেক পেতে পারবেন মার্কিনীরা।

ডিরেক্ট-ডিপোজিটরেসিপেন্ট: ডিরেক্ট-ডিপোজিট রেসিপেন্টরা সাধারণত প্রথম ধাপেই স্টিমুলাস চেকের অর্থ পেয়ে থাকেন। তবে অনেক সময় টেম্পোরারি একাউন্টে অর্থ ডিপোজিট করার ক্ষেত্রে ব্যাংক সেটিকে বাতিল করে দেয়। সেক্ষেত্রে তাদের অর্থ ইআইপি কার্ডের মাধ্যমে প্রদান করা হয় অথবা সমস্যাটি সমাধানের জন্য অপেক্ষা করতে হয়।  

পেপার-চেক: আইআরএস দ্বিতীয় ধাপে পেপার-চেকের মাধ্যমে বাসিন্দাদের অর্থ প্রদান করে থাকে। ফিজিক্যাল চেকের মেইল আসতে অনেক সময় কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে। তবে চেক পৌঁছানো মাত্রই ওই স্টিমুলাস চেকের অর্থ ডিপোজিট বা ক্যাশ করা যাবে।

ইআইপিকার্ড: প্রিপেইড ডেবিট কার্ডের মাধ্যমে সর্বশেষ ধাপে স্টিমুলাস চেকের অর্থ প্রদান করা হয়ে থাকে। কার্ড অনলাইনের মাধ্যমে এক্টিভ করা হয়ে থাকে। তবে ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলণ করতে দেরি হতে পারে।

তবে বাসিন্দারা প্রথম ও দ্বিতীয় নাগরিক প্রণোদনার ক্ষেত্রে যেই উপায়ে স্টিমুলাস চেকের অর্থ পেয়েছিলো, তৃতীয় নাগরিক প্রণোদনা প্যাকেজের ক্ষেত্রে সেই একই উপায়ে স্টিমুলাস চেকের অর্থ নাও পেতে পারেন বাসিন্দারা। আইআরএস বাসিন্দাদের পেমেন্ট-গ্রুপ পরিবর্তন করে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় নাগরিক প্রণোদনার ক্ষেত্রে অনেকের পেমেন্ট-গ্রুপ পরিবর্তন করা হয়েছিলো।

নতুন ট্যাক্স কাটঅফ সিজন শুরু হওয়ার আগে বাসিন্দাদের স্টিমুলাস চেকের অর্থ প্রদানের জন্য আইআরএস ও ট্রেজারির কাছে ৩০০ দিন সময় আছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাসিন্দারা স্টিমুলাস চেকের অর্থ পেতে থাকবেন।

কবে নাগাদ কে স্টিমুলাস চেকের অর্থ পেতে পাবেন, সেটি জানতে অনলাইন ট্র্যাকিং সিস্টেম টুল সক্রিয় করা হচ্ছে শীঘ্রই। এই টুলের মাধ্যমে বাসিন্দারা কবে নাগাদ অর্থ পাবেন, সেটি জানতে পারবেন।

তবে কে কতো পরিমাণ অর্থ স্টিমুলাস চেকের আওতায় পাবেন, এটি আইআরএস কোন সালের ট্যাক্স ফাইলিং নিয়ে কাজ করছে সেটার উপর নির্ভর করবে। অনেকে ২০২০ সালের টয়াক্স ফাইলিং করলেও ২০১৯ সালের ট্যাক্স ফাইলিং এর উপর ভিত্তি করে অর্থ পেতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত