আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আটলান্টায় সুপারমার্কেট থেকে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ আটক এক যুবক

আটলান্টায় সুপারমার্কেট থেকে ছয়টি আগ্নেয়াস্ত্রসহ আটক এক যুবক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আটলান্টায় একটি সুপারমার্কেট থেকে ছয়টি আগ্নেয়াস্ত্র ও বুলেট ভেস্টসহ এক যুবককে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ওই সুপারমার্কেটে বন্দুক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিলো ওই যুবক।

আটলান্টা পুলিশ জানায়, সুপারমার্কেটের বাথরুমে বন্দুকে ম্যাগাজিন লোড করার শব্দ শুনতে পায় এক ইন্সটাকার্ট শপার। এই সময় তৎক্ষণাৎ বিষয়টি সুপারমার্কেট কর্তৃপক্ষকে অবহিত করলে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ ওই সুপারমার্কেটে এসে ম্যাগাজিন ভর্তি ছয়টি বন্দুক ও বুলেটপ্রুফ ভেস্ট পড়াসহ এক যুবককে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আটক ওই যুবকের নাম রিকো মার্লে (২২) ।

পুলিশ জানায়, সুপারমার্কেটের বাথরুমে যাওয়ার সময় বন্দুকে গুলির ম্যাগাজিন লোড করার সহব্দ শুনতে পায় চার্লস রাসেল নামের এক ব্যক্তি। তৎক্ষণাৎ বিপদের সম্ভাবনা বুঝতে পেরে বিষয়টি দ্রুত সুপারমার্কেট কর্তৃপক্ষকে জানায় সে। কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ম্যাগাজিন ভর্তি আগ্নেয়াস্ত্র ও ভেস্টসহ পরিহিত অবস্থায় রিকো মার্লে নামের এই যুবককে আটক করা হয়। পুলিশ যখন ঘটনাস্থলে পোঁছে, তখন ওই যুবক অস্ত্রসহ বাথরুম থেকে বের হচ্ছিলো।

এই ঘটনার কিছুদিন আগেই কলোরাডোর একটি শপিংমলে বন্দুক হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে এক ব্যক্তি। এই ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে গেছে দেশজুড়ে। পুলিশ জানিয়েছে, আটলান্টার সুপারমার্কেটেও এমন কিছু ঘটার সম্ভাবনা ছিলো।

ঘটনা সম্পর্কে প্রথম কর্তৃপক্ষকে অবহিত করা চার্লস রাসেল জানান, ‘আমি বাথরুমে ঢুকেই এআর-১৫ রাইফেলে ম্যাগাজিন লোড করার শব্দ শুনতে পাই। সন্দেহবশত উঁকি মারলে দেওয়ালের সাথে একটি বন্দুক ঠেস দেওয়া অবস্থায় দেখতে পাই। তখনই আমার সাম্প্রতিক ঘটে যাওয়া কলোরাডোর ঘটনা মনে পড়ে যায়। সাথে সাথে আমি বিষয়টি সুপারমার্কেট কর্তৃপক্ষকে অবহিত করি’।

আটলান্টা পুলিশ জানায়, আটলান্টার নর্থ ডাউনটাউনের ওই সুপারমার্কেটে পোঁছেই প্রথমে সুপারমার্কেট খালি করে দেওয়া হয়। এরপর বাথরুম থেকে বের হওয়ার সময় ওই যুবককে হাতেনাতে অস্ত্র ও ভেস্ট পরিহিত অবস্থায় আটক করা হয়।

পুলিশ জানায়, আটক যুবকের কাছ থেকে একটি ডিপিএমএস এআর-১৫ রাইফেল, ১২ গজের ৮৮ মডেল শটগান, তিনটি সেমি-অটোমেটিক নাইন এমএম পিস্তল এবং একটি পয়েন্ট থার্টিএইট ক্যালিবার রিভলবার উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্রের সবগুলোতেই বুলেটভর্তি ম্যাগাজিন লাগানো ছিলো।

আটক করার সময় ওই যুবকের গায়ে বুলেট ভেস্ট পড়া ছিলো। এছাড়া চারটি হ্যান্ডগান তার জামার ভিতর এবং রাইফেল ও শটগান ব্যাগের ভিতর রাখা ছিলো বলে জানিয়েছে পুলিশ।  

আটক রিকো মার্লের বিরুদ্ধে ছয়টি আগ্নেয়াস্ত্র রাখার দায়ে ও হামলার চেষ্টার দায়ে মাওলা দেওয়া হয়েছে। ফুল্টন কাউন্টি আদালতের বিচারক রিকোর জামিন নামঞ্জুর মোতাবেক আটক রাখার নির্দেশ দিয়েছে। তাকে আপাতত ফুল্টন কারাগারে আটক রাখা হয়েছে।     

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে। গত কয়েকদিনের বেশ বড় কিছু বন্দুক হামলার ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এরপরই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করার কথা শুরু হয়েছে দেশজুড়ে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত