আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিবাসী ও সীমান্ত সংকট নিরসনে সফল নন বাইডেন: জরিপ

অভিবাসী ও সীমান্ত সংকট নিরসনে সফল নন বাইডেন: জরিপ

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের উপর চালানো ‘এনপিআর/মেরিস্ট পুল’ শীর্ষক এক জরিপে দেখা গেছে, অভিবাসী ও সীমান্ত সংকট নিরসনে প্রেসিডেন্ট জো বাইডেনকে খুব একটা সফল মনে করছেন না মার্কিনীরা। অপরদিকে, করোনাভাইরাস সংকট নিরসনে বাইডেনের ভূমিকাকে বেশ সফল মনে করেছেন বাসিন্দারা।   

ফলাফলে দেখা গেছে, জরিপে অংশগ্রহণ করা এক-তৃতীয়াংশ বাসিন্দা মনে করছেন, বাইডেন যেভাবে অভিবাসী ও সীমান্ত সংকট মোকাবেলা করছেন, সেটি সঠিক রয়েছে। আর ৫৩ শতাংশ বাসিন্দা মনে করছেন, তিনি অভিবাসী ও সীমান্ত সংকট মোকাবেলায় মোটেও সফল নন। যারা বাইডেনের পদক্ষেপ সফল মনে করছেন, তাদের মধ্যে এক-তৃতীয়াংশ ডেমোক্রেটিক, ২৭ শতাংশ স্বতন্ত্র ও মাত্র ৫ শতাংশ রিপাবলিকান সমর্থক।

মূলত ২০ জানুয়ারি জো বাইডেন ক্ষমতায় বসার পর থেকেই ইউএস-ম্যাক্সিকো সীমান্তে অভিবাসীদের বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুব দ্রুতই সংকটের দিকে চলে গেছে। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাইডেন প্রশাসন।

ইতোমধ্যে সীমান্তে আসা অভিভাবকহীন শিশুদের আশ্রয় ও জরুরি সেবার জন্য ফেডারেল কর্মীদের সাহায্য চেয়েছে বাইডেন প্রশাসন। এসব শিশুদেরকে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।

তবে সীমান্ত সংকট মোকাবেলায় বাইডেন প্রশাসনের ধীর পদক্ষেপের কারণে ইতোমধ্যে মধ্যপন্থী ডেমোক্রেটিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে জো বাইডেনকে। তারা বলছেন, ক্ষমতায় যাওয়ার আগে জো বাইডেন মানবিক অভিবাসন ব্যবস্থার যে পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেটির বাস্তবায়ন দেখা যাচ্ছে না।

মার্চ ২২ থেকে মার্চ ২৫ এর মধ্যে ১ হাজার ১৬৭ জন বাসিন্দার উপর ফোনকলের মাধ্যমে এই জরিপ চালানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

 

শেয়ার করুন

পাঠকের মতামত