আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি: সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা

কর্পোরেট ট্যাক্স বৃদ্ধি: সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা

ছবি: এলএবাংলাটাইমস

সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন দুই ট্রিলিয়ন ডলারের অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা ও ব্যয় প্রকাশ করেছেন। তিনি জানান, এই ব্যয়ের অর্থ উঠে আসবে কর্পোরেট ট্যাক্স বৃদ্ধির মাধ্যমে।

প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে কর্পোরেট ট্যাক্স সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত ২১ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করার প্রস্তাব করেন। তবে হোয়াইট হাউজের কর্মকর্তারাও নিশ্চিত নন, আদৌ কর্পোরেট ট্যাক্স ২৮ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে কী না।

এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেনও হয়তো বুঝতে পেরেছেন, ২৮ শতাংশ কর্পোরেট ট্যাক্স বাড়ানোর আইন করা সহজ হবে না। তাই বিষয়টি নিয়ে আরো আলোচনার সম্ভাবনা খোলা রেখেছেন বাইডেন।

বুধবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজে সাংবাদিকরা কর্পোরেট ট্যাক্স বৃদ্ধির অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, 'আমি এই বিষয়টি নিয়ে শুনতে রাজি আছি। এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমি প্রস্তুত'।

একই সাথে হোয়াইট হাউজের আরো কর্মকর্তাদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তারাও কর্পোরেট ট্যাক্স ২৮ শতাংশে বাড়ানো কঠিন হবে বলে মন্তব্য করেন। তারা বলেন, 'হোয়াইট হাউজ ও কর্পোরেট কোম্পানি সবাইকেই একটি মধ্যস্ততায় আসতে হবে। যেখানে কেউ কোনো লসের ভাগীদার হবে না'।

এদিকে সূত্রে জানা গেছে, কর্পোরেট ট্যাক্স ২৮ শতাংশ না করে ২৫ শতাংশ করতে আলোচনা শুরু হয়েছে। এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩৫ শতাংশ থেকে কমিয়ে কর্পোরেট ট্যাক্স ২১ শতাংশ কমিয়ে আনে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত