আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনে নির্বাহী আদেশ জারি করছেন বাইডেন

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন সংশোধনে নির্বাহী আদেশ জারি করছেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনে সংশোধন আনতে চাইছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) হোয়াইট হাউজ থেকে জো বাইডেন এই সংক্রান্ত পদক্ষেপের কথা জানাবেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বন্দুক হামলার ঘটনা অনেক বেড়ে গেছে । ফলে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আইন নিয়ে জোরেশোরে বিতর্ক সৃষ্টি হওয়ায় এই বিষয়ে বাইডেন ব্যবস্থা নিচ্ছেন।

জানা গেছে, প্রেসিডেন্ট বাইডেনের নির্বাহী আদেশে 'ঘোস্ট গান' (অদৃশ্য অস্ত্র) সহ বৈধভাবে সহজেই ক্রয় করা যায়, এমন হালকা আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও ব্যবহারের ওপর কিছুটা কড়াকড়ি আরোপ করা হবে। 

রিপাবলিকানরা বরাবরই আগ্নেয়াস্ত্র আইনের ব্যাপারে রক্ষণশীল। রিপাবলিকান দলের অধিকাংশ আইনপ্রণেতা বলে আসছেন, সংবিধানের দ্বিতীয় সংশোধনী অনুযায়ী নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিশ্চিত করার উপর হস্তক্ষেপ নাগরিক স্বাধীনতার উপর হস্তক্ষেপের শামিল।


সম্প্রতি কলোরাডো ও জর্জিয়ায় সহিংস ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন সাধারণ বিচার-বিবেচনা অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান।

জো বাইডেন বলেন, তিনি এ নিয়ে আর একমুহূর্ত সময় নষ্ট করতে ইচ্ছুক নন। সাধারণ পদক্ষেপের মাধ্যমে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের মধ্য দিয়ে প্রাণহানি কমানোর এখনই সময়।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন ছাড়া আমেরিকার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কংগ্রেসকে এ নিয়ে চাপে ফেলার জন্য তিনি কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

জানা গেছে, প্রেসিডেন্ট তাঁর নির্বাহী আদেশে আগ্নেয়াস্ত্র ক্রয়ের জন্য একটি সর্বজনীন ‘ব্যাকগ্রাউন্ড চেক’ করার ওপর গুরুত্ব দেবেন। মারাত্মক অস্ত্র ক্রয়ের ওপর তিনি কঠিন শর্ত আরোপ করবেন বলেও মনে করা হচ্ছে।

মার্কিন কংগ্রেসে অল্প সংখ্যাগরিষ্ঠতায় অর্জন করা ডেমোক্রেটিক দল আগ্নেয়াস্ত্র আইনে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এ নিয়ে দলের আইনপ্রণেতাদের চাপ দিয়েছেন।

প্রেসিডেন্ট বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে তাঁর অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে পাশে নিয়ে এই সংক্রান্ত নির্বাহী নির্দেশনা ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে। অ্যাটর্নি জেনারেলকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও অস্ত্রের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হবে বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত