আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওহাইওতে পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু

ওহাইওতে পুলিশের গুলিতে কিশোরীর মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ওহাইওর কলম্বাসে পুলিশের গুলিতে পনেরো বছর বয়েসী এক কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, কিশোরীর কাছে একটি ছুরি ছিলো ও সে ছুরি দিয়ে দুইজন নারীকে আঘাত করতে উদ্যত ছিলো।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকালে এই ঘটনা ঘটেছে। পুলিশের বডি ক্যামেরা ফুটেজে গুলি করার দৃশ্যটি ধরা পড়েছে।

কলম্বাস ইন্টেরিম পুলিশ চীফ মাইকেল উডস বলেন, একজন ছুরি হাতে অন্য দুইজনের উপর চড়াও হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

মাইকেল উডস জানান, বডি ক্যামেরা ফুটেজ থেকে সংগৃহীত ভিডিওতে দেখা গেছে, পুলিশ ড্রাইভওয়ের পাশের একটি বাড়ির সামনে ১৫ বছরের কিশোরীকে ছুরি হাতে অন্য দুই নারীর উপর আক্রমণ করছে এই অবস্থায় দেখতে পায়।

এ সময় পুলিশ ওই কিশোরীকে নিবৃত্ত করতে চাইলে সে অন্য আরেক নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ চিৎকার করে কিশোরীকে ছুরি ফেলে দিতে বললেও সে আক্রমণ অব্যাহত রাখে।

এই সময় কিশোরীকে লক্ষ্য করে পরপর চার রাউণ্ড গুলি করে পুলিশ। কিশোরীর উপর একজনই গুলি চালিয়েছে। তবে গুলি চালানো পুলিশের নাম প্রকাশ করা হয়নি।

মাইকেল উডস জানান, ঘটনাস্থল থেকে হামলায় আহতদের উদ্ধার করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়। তবে আহতদের বিষয়ে এর থেকে বেশি প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ চীফ মাইকেল উডস জানান, পুলিশ অফিসার বিনা কারণে কিশোরীর উপর গুলি চালিয়েছে কী না, সেটি তদন্ত করে দেখা হচ্ছে৷

কলম্বাসের মেয়র এন্ড্রু জিনথার সংবাদ সম্মেলনে জানান, 'প্রাথমিকভাবে জানা গেছে, অন্য দুইজনকে রক্ষা করতে যেয়ে কিশোরীর উপর গুলি চালিয়েছে পুলিশ। তবে এটিও সত্য যে আজ ১৫ বছরের একটি কিশোরী ঘরে ফিরে যাবে না, তার পরিবারকে কষ্ট পেতে হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত