আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

আমের্নিয়ার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

আমের্নিয়ার হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিলো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

প্রথম বিশ্বযুদ্ধে অটোমান বাহিনীর হাতে ১৫ লাখের বেশি আর্মেনীয়র হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। অটোমান সাম্রাজ্যের সময় ১৯১৫ থেকে ১৯১৭ সাল পর্যন্ত ১৫ লাখের বেশি আর্মেনীয় জনগণকে হত্যা করা হয়।

শনিবার (২৪ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন এই  স্বীকৃতি দেন। বাইডেনই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি এই হত্যাকাণ্ডকে জেনোসাইড অর্থাৎ গণহত্যা হিসেবে সাব্যস্ত করলেন।

যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি  আর্মেনিয়ার জনগণের জন্য বড় বিজয় বলে মনে করা হচ্ছে। এর আগে ১৯৬৫ সালে উরুগুয়ে, ফ্রান্স, জার্মানি, কানাডা ও রাশিয়া ওই গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে।

এক বিবৃতিতে বাইডেন বলেন, অটোমান সাম্রাজ্যের সময় গণহত্যায় যেসব আর্মেনীয় নাগরিক মারা গেছেন, আমরা তাঁদের স্মরণ করছি। এই ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যা ঘটেছে তা যেন আর কখনো না ঘটে, সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাই।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বাইডেন এর নেওয়া জোরালো পদক্ষেপকে স্বাগত জানান। তবে এই ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী অসন্তোষ জানাতে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ডকে তলব করেছেন। বাইডেনের সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে এবং এটি পুনরুদ্ধার করা কঠিন হবে বলে মন্তব্য করেছে তুরস্ক।


এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত