আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ধনী আমেরিকানদের ন্যায্য অংশ পরিশোধ করতে হবে: বাইডেন

ধনী আমেরিকানদের ন্যায্য অংশ পরিশোধ করতে হবে: বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

কংগ্রেসের যৌথ অধিবেশনের প্রথম বক্তৃতায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের সুদূরপ্রসারী অর্থনৈতিক পরিকল্পনা প্রস্তাবের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে সাংঘর্ষিক ইস্যুগুলোতে এক হয়ে কাজ করতে ও চীনের আগ্রাসন মোকাবিলায় রিপাবলিকানদের আহবান জানিয়েছেন তিনি। সেই সাথে ধনী আমেরিকানদের প্রতি আহবান জানান তাদের ন্যায্য অংশ যুক্তরাষ্ট্রের উন্নতিতে ব্যয় করতে।

বুধবার (২৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের ১০০ দিনের ১ দিন আগে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়ায় বক্তৃতায় বাইডেন এসব কথা বলেন।

বুধবার রাত ৯টা ৬ মিনিটে বক্তৃতা শুরু করে ১০টা ১১ মিনিটে বক্তৃতা শেষ করেন জো বাইডেন। প্রথা অনুযায়ী বক্তৃতা দেওয়ার আগে ও পরে উপস্থিত আইনপ্রণেতাদের সাথে কিছুটা সময় কুশলবিনিময় করেন।

জো বাইডেনের ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়নে ধনী শ্রেণীর উপর কর বাড়ানো হচ্ছে। এই কর বৃদ্ধির ইস্যুতে রিপাবলিকানরা বরাবরই দ্বিমত পোষণ করে আসছে। একই সাথে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও অভিবাসী ইস্যুতেও বাইডেনের পরিকল্পনায় ভেটো দিচ্ছে রিপাবলিকানরা। প্রেসিডেন্ট জো বাইডেন এসব ইস্যুতে রিপাবলিকানদের সহযোগিতা ও একতার আহবান জানিয়েছেন।

বক্তৃতাকালে ডেমোক্রেটিকরা দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হাততালি দিলেও রিপাবলিকান সিনেটররা নির্বিকার প্রতিক্রিয়া দেখিয়েছেন।

জো বাইডেন বলেন, 'এখন আমেরিকার এক হওয়ার সময়। একই সাথে ১ শতাংশ ধনী আমেরিকানকে তাদের ন্যায্য অংশ পরিশোধের সময় এসেছে'।

করোনা মহামারির কারণে কংগ্রেসের অধিবেশনে বাইডেনের প্রথম বক্তৃতা পিছিয়ে বুধবার অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ডেমোক্রেটিক-রিপাবলিকান, অন্যান্য অতিথি ও অফিশিয়াল কর্মকর্তাসহ ২০০ জন উপস্থিত ছিলেন।

বক্তৃতায় জো বাইডেন রিপাবলিকান-ডেমোক্রেটিক সিনেটরদের এক সূত্রে গাঁথতে চেষ্টা করেন। বেশি খরচ ও ট্যাক্স বৃদ্ধি নিয়ে রিপাবলিকানরা বাইডেনের অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা প্রস্তাবের সমালোচনা করছেন। অপরদিকে ডেমোক্রেটিকরা আরো 'এগ্রেসিভ' পদক্ষেপ চাইছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ডেমোক্রেটিক ও রিপাবলিকান - দুইদলের নীতিনির্ধারকদের সাথে আলোচনা করতে প্রস্তুত আছেন। এজন্য মে মাসের ১২ তারিখ হোয়াইট হাউজে এই পরিকল্পনা বিষয়ে আলোচনা করে সমাধান বের করবেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত