আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এক বাড়ি থেকে ৯০ জন উদ্ধার, সন্দেহ মানবপাচার

এক বাড়ি থেকে ৯০ জন উদ্ধার, সন্দেহ মানবপাচার

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের হোস্টন এলাকার একটি দুই তলা বাড়ি থেকে ৯০ জনকে উদ্ধার করেছে পুলিশ। একটি অপহরণের তদন্ত করতে যেয়ে এই ৯০ জনের খোঁজ পায় পুলিশ। পুলিশ বলছে, এটি মানবপাচারের ঘটনা হতে পারে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে একটি দুইতলা বাড়ি থেকে গাঁদাগাঁদি অবস্থায় ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।

হোস্টন সহকারি পুলিশ প্রধান ডারইন অ্যাডওয়ার্ড জানান, একটি অপহরণের ঘটনার তদন্ত করতে ও খোঁজ করতে ওই বাড়িতে প্রবেশ করে পুলিশ৷ বাড়ি ঢুকে ৯০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, 'দুইটি রুমে শ-খানেক মানুষ ছিলো। এদের সবাই সাধারণ পোষাক পরিহিত ছিলো এবং মুক্ত অবস্থায় ছিলো'।

'এটি পাচারের থেকেও বেশি কিছু, চোরাচালানের ঘটনা হতে পারে। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে'- জানান ডারইন।

আটক ৯০ জনের মধ্যে সবচেয়ে কম বয়েসীর বয়স ২০ বছর। আটককৃতদের পাঁচজন ছাড়া সবাই নারী।

সহকারি পুলিশ প্রধান জানান, ৯০ জনের দলটিতে করোনা উপসর্গযুক্ত বাসিন্দা রয়েছে৷ এদের মধ্যে অনেকের স্বাদ-গন্ধ চলে গেছে। এদেরকে একসাথে রাখা হয়েছে ও টেস্টের ব্যবস্থা করা হচ্ছে।

উদ্ধারকৃতরা জানান, তারা অনেক সময় ধরে কিছু খায়নি। কর্তৃপক্ষ তাদের জন্য খাবার ও পানীয়ের ব্যবস্থা করেছে৷

প্রাথমিকভাবে এটিকে চোরাচালানের ঘটনা বলেই মনে করা হচ্ছে। হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন ঘটনাটির তদন্ত করে দেখছে।

সহকারি পুলিশ প্রধান অ্যাডওয়ার্ড জানান, বাড়িটি কার এবং কারা এতো মানুষকে এখানে রেখেছে- সে বিষয়ে কোনো তথ্য নেই। প্রতিবেশিরাও সন্দেহজনক কোনো কিছু রিপোর্ট করেনি৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত