আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সামরিক তহবিল ব্যবহার করে সীমান্ত দেয়াল নির্মাণ বন্ধ

সামরিক তহবিল ব্যবহার করে সীমান্ত দেয়াল নির্মাণ বন্ধ

ছবি: এলএবাংলাটাইমস

সামরিক তহবিল ব্যবহার করে ইউএস-ম্যাক্সিকো সীমান্ত দেয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করে সীমান্ত দেয়াল নির্মাণ শুরু করেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে শুক্রবার (৩০ এপ্রিল) বাইডেন প্রশাসন এই দেয়াল নির্মাণ বন্ধের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে৷ কংগ্রেসকে পাশ কাটিয়ে সামরিক তহবিলের অর্থ দিয়ে এই দেয়াল নির্মাণ করতে শুরু করেন ট্রাম্প।

তবে দেয়াল নির্মাণ বন্ধ হওয়ায় সামরিক তহবিলের অব্যবহৃত অর্থ পুনরায় সামরিকখাতে ব্যয় করা হবে৷

এর আগে ক্ষমতায় বসে প্রথমদিনই প্রেসিডেন্ট জো বাইডেন সীমান্ত দেয়াল নিয়ে ঘোষনা জারি করেন। এই দেয়াল নির্মাণের ব্যয়ের জন্য সংগৃহীত তহবিল কতোটা সংগতিপূর্ণ ও বৈধ- সেই বিষয় পর্যবেক্ষণের নির্দেশ দেন তিনি।

এক বিবৃতিতে পেন্টাগন মুখপাত্র জামাল ব্রাউন বলেন, সামরিক খাতের অর্থ ব্যবহার করে দেয়াল নির্মাণের সকল কার্যক্রম বাতিল করা হচ্ছে। প্রতিরক্ষা বিভাগ এই বিষয়টি দেখাশোনা করছে। যেই অর্থ দিয়ে দেয়াল নির্মাণ চলছে, সেটি মূলত সামরিক বাহিনীর সন্তানদের পড়ালেখা, দেশের বাইরের অন্যান্য মিলিটারি প্রজেক্ট ও ন্যাশনাল গার্ড এবং রিজার্ভ ইক্যুইপমেন্টের পেছনে ব্যয় হওয়ার কথা'।

দেয়াল নির্মাণের জন্য বরাদ্দকৃত ফেরত অর্থ দিয়ে বিলম্বিত সামরিক কাজগুলো আবার শুরু করা হবে বলে জানানো হয়েছে।

জানা গেছে, দেয়াল নির্মাণের জন্য বরাদ্দকৃত ১০ দশমিক ৮ বিলিয়ন ডলারের মধ্যে ৬ দশমিক ১ বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত