আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ম্যাক্সিকো বর্ডারে বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলন প্রক্রিয়া শুরু

ম্যাক্সিকো বর্ডারে বিচ্ছিন্ন পরিবারের পুনর্মিলন প্রক্রিয়া শুরু

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ম্যাক্সিকো বর্ডারে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের পুনর্মিলনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র।

সোমবার (৩ এপ্রিল) বাইডেন প্রশাসন এই ঘোষণা দিয়েছে।

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়রকাস এক বিবৃতিতে বলেন, আগামী সপ্তাহে ট্রাম্প প্রশাসনের আমলে বিচ্ছিন্ন হয়ে পড়া চারটি পরিবারের সদস্যদের পুনর্মিলিত করা হবে।

তিনি বলেন, 'পুনর্মিলনের প্রক্রিয়া সবে শুরু হয়েছে'।

আলেজান্দ্রো মায়রকাস জানান, চারটি পরিবারের মধ্যে দুইটি পরিবারে মা আর সন্তানদের একত্র করা হবে। অন্য দুইটি পরিবারের মধ্যে একটি ম্যাক্সিকান পরিবার ও একটি হন্ডুরান পরিবার।

মায়রকাস বলেন, '২০১৭ সালে এদের পরিবারের সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। ৩ বছর বয়েসী শিশুও সেই সময় বিচ্ছিন হয়ে পড়ে তাদের মায়ের কাছ থেকে। এখন তারা টিনএইজ বয়েসী। তারা তাদের সবচেয়ে প্রয়োজনীয় সময়েই তাদের মা'কে কাছে পায়নি'।

ফ্যামিলি রিইউনিফিকেশন টাস্ক ফোর্সের এক্সিকিউটিভ ডিরেক্টর মিশেল ব্র‍্যান বলেন, ওই শিশুদের মা-বাবাকে হিউম্যানিটেরিয়ান প্যারোলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পরে দীর্ঘমেয়াদী আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ করে দেওয়া হবে। ২০১৭ সালে এসব শিশুদের মা-বাবা ম্যাক্সিকো বর্ডারে চলে যেতে বাধ্য হয় ও শিশুরা যুক্তরাষ্ট্রে ছিলো।

তবে ঠিক কতোগুলো পরিবারকে পুনর্মিলন করা হবে সেটি এখনো জানানো হয়নি। তবে আলেজান্দ্রো মায়রকাস আরো তিন পরিবারের সদস্যদের একত্র করা হবে বলে জানান।

তিনি বলেন, 'আমরা যতো বেশি সম্ভব শিশুদের তাদের পিতা-মাতার কাছে ফিরিয়ে দিবো। এই জন্য আমরা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এখনো অনেক কাজ বাকি। তবে সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আমি বেশ খুশি'।

২০১৭ সালে ট্রাম্প প্রশাসনের আমলে ৫ হাজার শিশু তাদের পিতা-মাতার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সেই সময় যেসব প্রাপ্তবয়স্ক অভিবাসী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলো, তাদের জিরো টলারেন্স নীতির মাধ্যমে ম্যাক্সিকো বর্ডারে পাঠানো হয়। তবে বাইডেন প্রশাসনের গণনা মতে, ১ হাজার শিশু এখন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত