আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নতুন বিচারের আবেদন করেছেন জর্জ ফ্লয়েড 'হত্যাকারী'

নতুন বিচারের আবেদন করেছেন জর্জ ফ্লয়েড 'হত্যাকারী'

ছবি: এলএবাংলাটাইমস

কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকারী সাবেক শ্বেতাঙ্গ মিনোপোলিস পুলিশ অফিসার ডেরেক চৌভিন নতুন করে আদালতে বিচারের আবেদন করেছেন।

ডেরেক চৌভিনের আইনী সহায়তাকারী দল কোর্ট ডকুমেন্ট দাখিল করেছেন। প্রসিকিউটর ও জুরিবৃন্দ মামলা বিষয়ে অসদাচরণ করেছে বলে দাবি করা হয়।

ডেরেক চৌভিনের আইনজীবী জানান, তার মক্কেল আদালতে সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তার আইনজীবী এরিক নেলসন আদালতে বলেন, তার মক্কেল আদালতে ন্যায্য বিচার পায়নি। এর কারণ বিচারের আগেই প্রি-ট্রায়াল পাবলিটি।

তিনি লিখেন, 'বিচারের আগে এবং পরে বিচারিক কার্যক্রমে কাঠামোগত ত্রুটি ছিলো। পুরো মামলাটি অহেতুক বিস্তৃত ও কুসংস্কারাচ্ছন্ন ছিলো'।

আরো দাবি করা হয়, 'বিচারকালে বিচারপতি ভুল করেছেন। প্রসিকিউটোরিয়াল অসাদাচরণ হয়েছে ও স্বাক্ষীকে প্রভাবিত করা হয়েছে'।

তবে মার্কিন গণমাধ্যম অনুযায়ী, নতুন বিচারের জন্য আবেদন প্রত্যাশিত ছিলো এবং দোষীদের ক্ষেত্রে এটি একটি পরিচিত পন্থা।

বিশেষজ্ঞরা বলেন, জুরি বোর্ডের সিদ্ধান্ত পাল্টানোর সম্ভাবনা খুব একটা নেই। এই রায়ের পক্ষে যথেষ্ট স্বাক্ষ্য-প্রমাণ আছে।

এর আগে, কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড হত্যায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়েছে।

এই হত্যাকাণ্ডের কারণে ডেরেক চৌভিন ৪০ বছর কারাদণ্ডাদেশ পেতে পারেন। আদালত রায় ঘোষণার সময় জানিয়েছেন, পরবর্তী আট সপ্তাহের মধ্যে ডেরেক চৌভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে।

মিনেসোটার হেনেপিন কাউন্টি আদালত তিনটি অভিযোগেই ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করেছেন। এগুলো ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুন, ‘থার্ড ডিগ্রি’ খুন এবং ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যা।

আইন অনুযায়ী ‘সেকেন্ড ডিগ্রি’ অনিচ্ছাকৃত খুনের জন্য সর্বোচ্চ ৪০ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ‘থার্ড ডিগ্রি’ খুনের জন্য সর্বোচ্চ কারাদণ্ড হয় ২৫ বছরের। অন্যদিকে ‘সেকেন্ড ডিগ্রি’ নরহত্যার দায়ে ১০ বছরের কারাদণ্ড বা ২০ হাজার ডলার জরিমানা।

তবে দোষী সাব্যস্ত হলেও এখনো ডেরেক চৌভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা বাকি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত