আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

সাইবার হামলায় বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা বন্ধ

সাইবার হামলায় বৃহৎ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানের সেবা বন্ধ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুয়েল পাইপলাইন অপারেটর প্রতিষ্ঠান কলোনিয়াল পাইপলাইন সাইবার হামলার শিকার হয়ে এর সার্ভিস নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছে।

শুক্রবার (৭ মে) প্রতিষ্ঠানটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

কলোনিয়ান পাইপলাইন যুক্তরাষ্ট্রের পরিশোধক প্রতিষ্ঠানগুলোকে গালফ কোস্ট থেকে সাউদার্ন ও ইস্টার্ন অংশে জ্বালানি সরবরাহ করে থাকে৷ এই প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধক জ্বালানি ৫ হাজার ৫০০ মাইল লাইনের মাধ্যমে সরবরাহ করে থাকে। ইস্ট কোস্টের ৪৫ শতাংশ জ্বালানির যোগানদাতা এই প্রতিষ্ঠানটি।

শুক্রবার সাইবার হামলার বিষয়টি নজরে আসতেই সম্ভাব্য হুমকির কারণে জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছে৷ এই হামলায় প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিভাগের কিছুটা ক্ষতি হয়েছে ও সাময়িকভাবে কার্যক্রমটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

প্রতিষ্ঠানটি বিবৃতিতে জানায়, এই সাইবার হামলার বিষয়টি তদন্ত করতে অন্য সাইবার সিকিউরিটি এক প্রতিষ্ঠানকে নিযুক্ত করা হয়েছে৷ রাষ্ট্রীয় ফেডারেল
এজেন্সিগুলোকেও বিষয়টি জানানো হয়েছে।

তবে কতোদিন নাগাদ তাদের জ্বালানি সরবরাহ সেবা বন্ধ থাকবে, সেই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি কলোনিয়াল পাইপলাইন। এখন পর্যন্ত গ্যাসোলিন ও ডিস্টিলেট জ্বালানি সরবরাহ কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত