আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কলোরাডোয় পার্টিতে বন্দুক হামলার ঘটনায় মৃত ৭

কলোরাডোয় পার্টিতে বন্দুক হামলার ঘটনায় মৃত ৭

ছবি: এলএবাংলাটাইমস

কলোরাডো স্প্রিংসে একটি জন্মদিনের পার্টিতে এক ব্যক্তি বন্দুক হামলা চালিয়ে ছয়জনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে।

রবিবার (৯ মে) মাঝরাতে এই বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানান কলোরাডো স্প্রিংস পুলিশ।

কলোরাডো স্প্রিংস পুলিশ সূত্র জানায়, জন্মদিনের পার্টি উদযাপন করতে একটি ভ্রাম্যমাণ পার্কে বেশ কয়েকজন একত্রিত হয়।

পুলিশ জানায়, হামলার পর হামলাকারী আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলায় নিহত কোনো নারীর প্রেমিকই এই হামলাকারী।

পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী প্রথমে গাড়ি দিয়ে রেসিডেন্সে প্রবেশ করে। পরে পায়ে হেঁটে ভিতরে ঢুকে পার্টিতে উপস্থিত লোকজনের উপর গুলিবর্ষণ করতে শুরু করে। এতে ছয়জনের মৃত্যু হয়। এরপর ওই হামলাকারী নিজের উপর গুলি চালায়।

তবে হামলার কারণ এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

মৃতদের সবাই প্রাপ্তবয়স্ক, তবে ওই হামলার সময় বেশ কিছু শিশু ঘটনাস্থলে উপস্থিত ছিলো। হামলায় আহত ব্যক্তি ও হামলাকারী বিষয়ে এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি পুলিশ।

স্থানীয় পুলিশ বিবৃতিতে জানান, 'এই হামলায় ছয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি মারা গেছেন। সেখানে কিছু শিশুও উপস্থিত ছিলো। তাদের উদ্ধার করে স্বজনের কাছে দেওয়া হয়েছে'।

রাত ১২টা ৩০ মিনিটের দিকে কেন্টারবারি মোবাইল হোম পার্কে গোলাগুলির রিপোর্টে পুলিশ সেখানে উপস্থিত হয়। এই সময় ছয়জনকে মৃত অবস্থায় ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

কলোরাডো স্প্রিংসের মেয়র জন সুথার্স বলেন, 'এটি একটি কাণ্ডজ্ঞানহীন সহিংস আচরণ। হামলায় মৃত এবং এদের পরিবারের সদস্যদের জন্য শোক ও সমবেদনা'।

এর আগে গত ১০ মার্চ কলোরাডো সিটির একটি গ্রোসারে স্টোরে বন্দুক হামলার ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। পরবর্তীতে ওই হামলাকারীকে আটক করে পুলিশ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত