আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাইবার হামলা: জ্বালানি সংকটের কবলে বেশ কিছু রাজ্য

সাইবার হামলা: জ্বালানি সংকটের কবলে বেশ কিছু রাজ্য

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের বেশকিছু রাজ্যে গ্যাসোলিনের সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে মঙ্গলবার (১১ মে) থেকে গ্যাসোলিনের সরবরাহ নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সেই সাথে গ্যাসোলিনের দাম বৃদ্ধির শঙ্কাও রয়েছে।

কলোনিয়াল পাইপলাইন জানিয়েছে, এই সপ্তাহের শেষে জ্বালানি সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হতে পারে৷

এর আগে গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ জ্বালানি সরবরাহ প্রতিষ্ঠান কলোনিয়ান পাইপলাইন সাইবার হামলার শিকার হয়ে কার্যক্রম সম্পূর্ন বন্ধ রাখে।

গতকাল এর জেরে যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি আইন জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এই আইনের ফলে, জ্বালানি বহনকারী গাড়ির চালকেরা স্থলপথে আরো বেশি সময় ও সহজে জ্বালানি বহন করতে পারবে।

এদিকে, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্ত কর্মকর্তারা এই হামলার পিছনে রাশিয়া অথবা ইস্টার্ন ইউরোপের হ্যাকারদের দায়ী করেন। ডার্কসাইড নামের একটি হ্যাকার গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে।

এদিকে, এফবিআই এর অভিযোগ যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সরাসরি প্রত্যাখান করেছেন।

গত সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেন, এই সাইবার হামলার সাথে রাশিয়া সরকারের সংশ্লিষ্টতা না থাকলেও যারা এই হামলা চালিয়েছে তারা রাশিয়ান হ্যাকার।

কিছু রাজ্যে গ্যাসোলিনের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ হয়ে দাঁড়িয়েছে এবং চাহিদাও অনেক বেড়ে গেছে।

কলোনিয়ান পাইপলাইন যুক্তরাষ্ট্রের পরিশোধক প্রতিষ্ঠানগুলোকে গালফ কোস্ট থেকে সাউদার্ন ও ইস্টার্ন অংশে জ্বালানি সরবরাহ করে থাকে৷ এই প্রতিষ্ঠানটি প্রতিদিন ২ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল গ্যাসোলিন, ডিজেল, জেট ফুয়েল এবং অন্যান্য পরিশোধক জ্বালানি ৫ হাজার ৫০০ মাইল লাইনের মাধ্যমে সরবরাহ করে থাকে। ইস্ট কোস্টের ৪৫ শতাংশ জ্বালানির যোগানদাতা এই প্রতিষ্ঠানটি।

শুক্রবার সাইবার হামলার বিষয়টি নজরে আসতেই সম্ভাব্য হুমকির কারণে জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছে৷ এই হামলায় প্রতিষ্ঠানটি প্রযুক্তি বিভাগের কিছুটা ক্ষতি হয়েছে ও সাময়িকভাবে কার্যক্রমটি বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত