আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অভিবাসনে স্বাস্থ্যসেবার শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র

অভিবাসনে স্বাস্থ্যসেবার শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে অভিবাসন দেওয়া হবে না মর্মে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্দেশনা বাতিল করেছেন বাইডেন।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 'এমন নির্দেশনা যুক্তরাষ্ট্রের আইনের পরিপন্থী'।

শুক্রবার (১৪ মে) প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জনগণের জন্য সাশ্রয়ী এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের প্রশাসন। যাঁরা আইনসম্মত অভিবাসন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন, তাঁদের স্বাস্থ্যসেবা থেকে বাদ দেওয়া যাবে না'।

২০১৯ সালের অক্টোবরে দেওয়া ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছিল, স্বাস্থ্যবিমা ক্রয়ের সক্ষমতা দেখাতে না পারলে অভিবাসন ভিসায় আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হবে না। এ দেশে প্রবেশের ৩০ দিনের মধ্যেই অনুমোদিত স্বাস্থ্যবিমা গ্রহণের সক্ষমতা আছে অথবা আগাম জানা যায়, এমন রোগের যুক্তিসংগত চিকিৎসা ব্যয় বহনের যথেষ্ট অর্থ রয়েছে, সেটি প্রমাণ করার নিয়ম চালু করেছিলেন ট্রাম্প। ৩০ দিনের মধ্যেই স্বাস্থ্যবিমা ক্রয়ে সক্ষম না হলে তাদের আবার নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলা হয়েছিল সেই নির্দেশনায়।

ট্রাম্পের এমন নির্দেশনার পর অভিবাসী মহলে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। বিশেষ করে পারিবারিক অভিবাসনে যুক্তরাষ্ট্রে আসা লোকজন সমস্যায় পড়েন। অভিবাসনকে নানা কালাকানুন দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রে একটি মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের সময়ে অভিবাসনবিরোধী বেশ কিছু বৈরী নির্দেশনা তিনি ইতিমধ্যেই নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করেছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন স্বাস্থ্যবিমা ক্রয়ের সক্ষমতা নিয়ে ট্রাম্পের জারি করা নির্দেশনাই শুধু বাতিল করেছেন, এমন নয়। ‘পাবলিক চার্জ’ নামের আরেকটি নির্দেশনায় বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে সরকারি সুবিধা যেমন স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা, আবাসন নিরাপত্তার মতো সহযোগিতা গ্রহণ করলে গ্রিন কার্ড দেওয়া হবে না।

বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা না করে ট্রাম্পের আরোপিত এমন নির্দেশনাটিও আপাতত কার্যকর করা হচ্ছে না। পাবলিক চার্জ কার্যকর করা নিয়ে রক্ষণশীলদের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। মামলাকারীরা পাবলিক চার্জ বিধি কার্যকর করে অভিবাসন নিয়ন্ত্রণ করার পক্ষে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত