আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় পুলিশের 'দোষ' নেই: অ্যাটর্নি

কৃষ্ণাঙ্গ যুবক হত্যায় পুলিশের 'দোষ' নেই: অ্যাটর্নি

ছবি: এলএবাংলাটাইমস

নর্থ ক্যারোলিনায় পুলিশের গুলিতে মোটরসাইকেল আরোহী কৃষ্ণাঙ্গ যুবক অ্যান্ড্রু ব্রাউনের মৃত্যুর জন্য পুলিশের দোষ নেই বলে জানিয়েছেন প্রসিকিউটর। ফলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে 'ক্রিমিনাল চার্জ' আনা সম্ভব হবে না।

দ্য এলিজাবেথ সিটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যান্ড্রু অম্বেল জানিয়েছেন, অ্যান্ড্রু ব্রাউনকে (৪২) গুলি করা হত্যা যুক্তিযুক্ত।

কর্তৃপক্ষ জানান, অ্যান্ড্রু ব্রাউন মোটরসাইকেল পুলিশের গাড়ির উপর তুলে দিতে চাইছিলেন। তাই পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।

তবে ব্রাউনের পরিবার শুরু থেকে দাবি করে যে এটি একটি হত্যাকাণ্ড। প্রাইভেট পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায়, অ্যান্ড্রু ব্রাউনকে পাঁচটি গুলি করা হয়। এর মধ্যে পিছন দিক থেকে গুলি করার প্রমানও রয়েছে।

তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যান্ড্রু ব্রাউনের শরীরে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে৷ একটি গুলি কাঁধে ও অন্যটি মাথার পিছনে বিদ্ধ হয়েছে। অন্য জখম গুলির আঘাতে হয়নি।

গত ২১ এপ্রিল একটি ট্রাফিক স্টপে পুলিশ অ্যান্ড্রু ব্রাউনের উপর গুলি চালায়। এরপর থেকে দেশজুড়ে আন্দোলনের সূত্রপাত হয় ও আফ্রিকান আমেরিকান নাগরিকদের উপর করা সহিংসতা বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে।

দ্য এলিজাবেথ সিটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যান্ড্রু অম্বেল মঙ্গলবার (১৮ মে) এক সংবাদ সম্মেলনে জানান, গুলিতে মৃত অ্যান্ড্রু ব্রাউন পুলিশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিলো। সে পুলিশের নির্দেশ উপেক্ষা করে ও গ্রেফতার এড়াতে তার বাহনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে।

অ্যাটর্নি আরো জানান, অ্যান্ড্রু ব্রাউন একজন মাদক ব্যবসায়ী ছিলেন। তিনি হিরোইন ও কোকেইন বিক্রি করতেন।

তবে এই গতকালের বিবৃতি ও অভিযোগ সরাসরি অস্বীকার করেন অ্যান্ড্রু ব্রাউনের আইনজীবি এবং পরিবার।

বিবৃতিতে তারা বলেন, 'অ্যাটর্নির এই বক্তব্য খুবই অপমানজনক এবং গালে থাপ্পড় পড়ার মতো'।

অ্যান্ড্রু ব্রাউনের আইনজীবি দাবি করেন, 'ভিডিও ফুটেজে দেখা গেছে, বাইকটি গাড়ি থেকে দূরে সরে যাচ্ছিলো এবং অন্য চার পুলিশ সদস্য গুলি করেনি। এর কারণ তারা কোনো রকম হুমকির সম্মুখীন ছিল না'।

তাঁকে মাথার পিছনে গুলি করা হয়েছে এবং এটি একটি হত্যাকাণ্ড- দাবি করেন অ্যান্ড্রু ব্রাউনের পরিবার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত