আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে গর্ভপাত নিয়ে কড়াকড়ি: নতুন আইন পাশ

টেক্সাসে গর্ভপাত নিয়ে কড়াকড়ি: নতুন আইন পাশ

ছবি: এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত বিষয়ে আরো কঠোর আইন পাশ হয়েছে। নতুন আইনে, গর্ভধারণের ছয় সপ্তাহ পর থেকে গর্ভপাত ঘটানো নিষিদ্ধ হয়েছে।

বুধবার (১৯ মে) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট স্বাক্ষরের মাধ্যমে এই আইন পাশ করেন।

মূলত গর্ভে ফোয়েটাল হার্টবিট শনাক্ত হওয়ার পরে গর্ভপাত নিষিদ্ধ করার দাবি করে আসছিল গর্ভপাত বিরোধী সংগঠনগুলো। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এক বিষয়টিকে বলা হয় 'মিসলিডিং'। মূলত প্রথম ছয় সপ্তাহে কেউ গর্ভবতী কী না, সেটিই টের পাওয়া যায় না।

আগামী সেপ্টেম্বর মাস থেকে নতুন আইন কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে এর আগে কোর্টে আইন বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে।

গর্ভপাত নিয়ে কড়াকড়ি আরোপ করা অঙ্গরাজ্য গুলোর মধ্যে টেক্সাস অন্যতম। এর আগেও এই বিষয়ে বিভিন্ন কড়াকড়ি আইন জারি করা হয়েছে এই রাজ্যে।

এদিকে, নতুন আইন জারির পর থেকেই চিকিৎসক এবং নারী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো প্রতিক্রিয়া দেখিয়ে আসছে।

আইন পাশ করার আগে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, 'সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টির অধিকার দিয়েছেন। এরপরেও প্রতি বছর লাখ-লাখ শিশু গর্ভপাতের শিকার হয়ে পৃথিবীর আলো দেখতে পারে না'।

'টেক্সাসে আমরা সেই প্রাণগুলোকে রক্ষা করতে চাইছি'- যোগ করেন তিনি।

প্ল্যানড পেরেন্টহুড অ্যাকশন ফাণ্ডের প্রেসিডেন্ট অ্যালেক্সিস ম্যাকগিল জনসন বলেন, 'পাবলিক অপিনিয়ন এবং পাবলিক হেলথ উপেক্ষা করেই রাজনীতিবিদেরা আমাদের শরীর নিয়ন্ত্রণ করতে চাইছে। আমরা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবো'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত