আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের পক্ষত্যাগ ৩৫ রিপাবলিকান আইনপ্রণেতার

ট্রাম্পের পক্ষত্যাগ ৩৫ রিপাবলিকান আইনপ্রণেতার

ছবি: এলএবাংলাটাইমস

চলতি বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার তদন্ত করতে কমিশন গঠনের জন্য ভোটাভুটি সম্পন্ন হয়েছে।

তদন্ত কমিশন গঠনের পক্ষে ভোট পড়েছে ২৫২টি, বিপক্ষে ভোট পড়েছে ১৭৫টি।

ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেনটেটিভ এর সদস্যরা এই ভোট দিয়েছেন। ডেমোক্রেটিকদের সাথে ৩৫ জন রিপাবলিকানও তদন্ত কমিশন গঠনের পক্ষে ভোট দিয়েছেন৷

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে যেয়ে ডেমোক্রেটিকদের পক্ষে ভোট দেয়ায় রিপাবলিকান পার্টিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন এই ভোটাভুটিকে 'ডেমোক্রেটিক ফাঁদ' উল্লেখ করে রিপাবলিকানদের এর বিপক্ষে ভোট দিতে আহবান জানান।

হাউজ অব রিপ্রেজেনটেটিভে তদন্ত কমিশন গঠনের বিষয়টি ভোটে পাশ হলেও হাউজ অব সিনেটে এটি পাশ নাও হতে পারে। রিপাবলিকান পার্টির শীর্ষ সিনেটর মিচ ম্যাককনেল এটিকে 'তির্যক' হিসেবে আখ্যা দিয়েছেন।

ক্যাপিটল হিলে হামলার ঘটনার তদন্ত নিউ ইয়র্কে ও ওয়াশিংটনে চালানো ৯/১১ হামলার তদন্ত প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে৷

এর আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচমেন্ট করার পক্ষে যেই ১০ রিপাবলিকান ভোট দিয়েছিলেন, তারা এবারও তদন্ত কমিশন গঠনের পক্ষে ভোট দিয়েছেন।

নিউ ইয়র্ক কংগ্রেসম্যান জন কাটকো এই বিষয়টি নিয়ে ডেমোক্রেটিকদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন। তিনি বলেন, 'এটি ফ্যাক্ট বিশ্লেষণের বিষয়, রাজনৈতিক মতানৈক্যের বিষয় নয়'।

এর আগে গত ৬ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জো বাইডেনের বিজয় ঘোষণার দিনে ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকেরা। আর এই হামলার উস্কানীদাতা হিসেবে ট্রাম্পকে সাব্যস্ত করা হয়েছে। এই হামলার বিষয়ে তদন্ত করতেই তদন্ত কমিশন গঠন প্রক্রিয়া চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত