আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

উইসকনসিনে ক্ষুদ্র ব্যবসার গ্রান্ট আবেদন শুরু

উইসকনসিনে ক্ষুদ্র ব্যবসার গ্রান্ট আবেদন শুরু

ছবি: এলএবাংলাটাইমস

উইসকনসিন অঙ্গরাজ্যে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গ্রান্টের আবেদন শুরু হচ্ছে। ৪২০ মিলিয়ন ডলারের গ্রান্টকে বলা হচ্ছে স্মল বিজনেস রিকোভারি গ্রান্টস।

এই গ্রান্টের আওতায়, উইসকনসিনের যেসব ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি বছর গ্রস রেভিনিউ ১০ হাজার ডলার থেকে ৭ মিলিয়ন ডলার, সেসব প্রতিষ্ঠানকে ৫ হাজার ডলার থেকে শুরু করে ৮৪ হাজার ডলার পর্যন্ত গ্রান্টের অর্থ প্রদান করা হবে।

গভর্নর টনি এভারস সোমবার (২৪ মে) জানান, ২৪ মে সকাল ৮টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে জুন মাসের ৭ তারিখ বিকাল ৪টা ৩০ পর্যন্ত।

গভর্নর টনি এভারস বলেন, 'ক্ষুদ্র ব্যবসায়ীদের জানাতে চাই যে সাহায্য সন্নিকটে৷ আবেদনের তারিখ ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত৷ করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থ দ্রুত প্রদান নিশ্চিত করা হবে'।

আমেরিকান রেসকিউ প্ল্যান শীর্ষক ফেডারেল প্রোগ্রামের আওতায় এই গ্রান্টের অর্থ প্রদান করা হবে। উইসকনসিন ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন ও ডিপার্টমেন্ট অব রেভিনিউ এর সমন্বিত উদ্যোগে এই গ্রান্ট প্রদান করা হবে।

উইকনসিন ইকোনমিক ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সিইও মিসি হিউজেস বলেন, 'করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীরা৷ তাদেরকে এই অর্থ সাহায্য দেওয়া হবে। অল্প একটু সাহায্য পেলেই এসব ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াবে'।

গ্রান্টের জন্য আবেদন করতে ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.revenue.wi.gov/Pages/home.aspx

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত