আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যাপিটল হিলে হামলা: গঠিত হচ্ছে না তদন্ত কমিশন

ক্যাপিটল হিলে হামলা: গঠিত হচ্ছে না তদন্ত কমিশন

ছবি: এলএবাংলাটাইমস

ক্যাপিটল হিলে হামলার ঘটনা তদন্তের জন্য দ্বিপাক্ষিক তদন্ত কমিশন গঠনের বিল ঠেকিয়ে দিল রিপাবলিকান আইনপ্রণেতারা।

এর আগে গত সপ্তাহে এই বিলটি হাউজ অব রিপ্রেজেনটেটিভে পাশ হয়।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সদস্যরা বলেন, 'ক্যাপিটল হিলে হামলার ঘটনার তদন্ত কংগ্রেসনাল প্যানেলের মাধ্যমে সম্পন্ন হয়েছে'।

অপরদিকে ডেমোক্রেটিকরা বলছেন, ৯/১১ হামলার পর যেভাবে তদন্ত কমিশন গঠন করে তদন্ত করা হয়, ক্যাপিটল হিলে হামলার ঘটনা এভাবে তদন্ত করলে আর কখনোই এখানে হামলা হবে না।

গত ৬ জানুয়ারি জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণার দিন ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকেরা। ওই হামলায় এক ক্যাপিটল পুলিশসহ পাঁচ জনের মৃত্যু হয়।

তদন্ত কমিশন গঠনের পক্ষে ৬ জন রিপাবলিকান আইনপ্রণেতাসহ ৫৪ জন সিনেটর ভোট দিয়েছেন। তবে বিলটি পাশ করাতে ১০০টি ভোটের মধ্যে ৬০টি ভোটের প্রয়োজন ছিলো।

এদিকে, তদন্ত গঠনের বিল পাশ না হওয়ায় আক্ষেপ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (২৭ মে) একটি আইসক্রিম পার্লারের বাইরে থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, 'গৃহযুদ্ধের পর ক্যাপিটল হিলে এমন নজিরবিহীন হামলা আর দেখা যায়নি। ৬ জানুয়ারির হামলার পরেও কেউ তদন্ত কমিশন গঠনের বিরোধীতা করে ভোট দিতে পারে, এটি আমি ভাবতে পারছিনা'।

তদন্ত কমিশন গঠন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ক্যাপিটল হিলে হামলার পর স্ট্রোকে নিহত পুলিশ অফিসারের মা ব্রায়ান সিকনিক। তিনি বলেন, 'যারা এই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত ক্যাপিটল হিলের বাইরে আমার ছেলের কবরের সামনে থেকে ঘুরে আসা'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত