আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১৮ মিলিয়নে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রাচীন স্বর্ণমুদ্রা!

১৮ মিলিয়নে বিক্রি যুক্তরাষ্ট্রের প্রাচীন স্বর্ণমুদ্রা!

ছবি: এলএবাংলাটাইমস

১৯৩৩ সালে যুক্তরাষ্ট্রে প্রচলিত প্রাচীন একটি স্বর্ণের মুদ্রা নিলামে বিক্রি হলো ১৮ দশমিক ৯ মিলিয়ন ডলারে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কয়েন এটি।

দুই ঈগল বিশিষ্ট এই মুদ্রাটির তৎকালীন বাজার মূল্য নির্ধারণ করা হয়েছিলো ২০ ডলার। যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার জন্য তৈরি সর্বশেষ কয়েনগুলোর মধ্যে এটি একটি।

নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবিস হাউজ এই মুদ্রাটি নিলামে তোলে। মঙ্গলবার (৮ জুন) নিলামে মুদ্রাটি বিক্রি হয়।

বাজারে ছাড়ার জন্য মুদ্রাটি তৈরি করা হলেও এটি কখনো আত্মপ্রকাশ করেনি। সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা কাটাতে এটি বাজেয়াপ্ত ঘোষণা করেন।

এরপরই মুদ্রাগুলো গলিয়ে ফেলা হয় অথবা কারো কাছে থাকলে সেটি অবৈধ বলে গণ্য করা হয়।

তবে এই মুদ্রাটি এক সময় মিশরের রাজা ফারুকের কাছে ছিলো। পরবর্তীতে এক সিক্রেট স্টিং অভিযান চালিয়ে নিউ ইয়র্ক থেকে এটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার জুতার ডিজাইনার স্টুয়ার্ট হোয়াইটযম্যান নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির কাছে এটি বিক্রি করেছেন।

মুদ্রাটিতে দুইটি ঈগল খচিত রয়েছে৷ এর একপাশের ঈগলটি স্বাধীনতার প্রতীক। অন্যপাশে আমেরিকার প্রচলিত আমেরিকান ঈগল।

সোথেবিজ হাউজ জানায়, '২০০২ সালের পরে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া মুদ্রা এটি। এর আগে অন্য আরেকটি মুদ্রা ৭ দশমিক ৫৯ মিলিয়ন ডলারে বিক্রি হয়'।

এছাড়া মঙ্গলবারের নিলামে একটি প্রাচীন ব্রিটিশ স্ট্যাম্প ও একটি আমেরিকান স্ট্যাম্প বিক্রি হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত