আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম ফেডারেল বিচারক নিয়োগ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম ফেডারেল বিচারক নিয়োগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলমান ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্ত বিচারকের নাম জাহিদ কুরাইশি।

এর আগে ফেডারেল বিচারক হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন জাহিদ কুরাইশির নাম প্রস্তাবনা করেন।বৃহস্পতিবার (১০ জুন) হাউজ অব সিনেট প্রস্তাবনা পাশ করেন।

ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউজ অব সিনেটে জাহিদের মনোনয়ন ৮১-১৬ ভোটে অনুমোদন পায়।

সিনেট সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক দলের নেতা চাক শুমার বলেন, যুক্তরাষ্ট্রে ইসলাম তৃতীয় বৃহত্তম ধর্ম। কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল বেঞ্চে কখনোই কোনো মুসলমান বিচারক ছিলেন না। যুক্তরাষ্ট্রে জনতাত্ত্বিক বৈচিত্র্যের পাশাপাশি পেশার ক্ষেত্রেও বৈচিত্র্য বাড়াতে হবে।

জাহিদ কুরাইশি পাকিস্তানি বংশোদ্ভূত। ২০১৯ সালে নিউ জার্সি অঙ্গরাজ্যে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পান তিনি। এখন তিনি নিউ জার্সির ফেডারেল বেঞ্চে বিচারক হিসেবে নিয়োগ পেলেন। নিউ জার্সি থেকে এই প্রথম কোনো এশীয় বংশোদ্ভূত ব্যক্তি ফেডারেল কোর্টের বিচারক হলেন।

জাহিদ নিউ জার্সির বিখ্যাত রাটগার্টস ইউনিভার্সিটিতে আইনে পড়াশোনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন। কাজ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী প্রধান কাউন্সেলর হিসেবে। এ ছাড়া মার্কিন সেনাবাহিনীর কৌঁসুলি হিসেবে কাজ করেছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত