আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিদেশ থেকে কুকুর আমদানি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে!

বিদেশ থেকে কুকুর আমদানি নিষিদ্ধ যুক্তরাষ্ট্রে!

ছবি: এলএবাংলাটাইমস

বিশ্বের ১১৩টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে কুকুর আমদানি করতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

জলাতঙ্ক রোগের জীবানুর সংক্রমণের কারণে এক বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে সিডিসি। ১৪ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সকল ধরণের কুকুর আমদানিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যেসব কুকুর গত ছয় মাস ধরে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশে ছিলো এবং ইমোশনাল সাপোর্ট ডগ- কিছুই আমদানি করা যাবে না।

সাম্প্রতিক করোনা মহামারির সময়ে যুক্তরাষ্ট্রে কুকুর দত্তক নেওয়ার হার অনেক বেড়েছে। তবে এর মধ্যে বেশ কিছু কুকুরের ভুয়া জলাতঙ্কের টিকার সনদের তথ্য পাওয়া গেছে। তাই এই সিদ্ধান্ত জানায় সিডিসি।

এক বিবৃতিতে সিডিসি জানায়, 'যুক্তরাষ্ট্রে আমদানি করা কুকুরের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এছাড়া নতুন করে জলাতঙ্ক রোগের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে'।

এই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়া, কেনিয়া এবং মিশরের মতো দেশগুলোও রয়েছে। প্রতি বছরই যুক্তরাষ্ট্র অন্তত ১০ লাখ কুকুর আমদানি করে থাকে৷

যুক্তরাষ্ট্রে আগে প্র‍তি বছরই কুকুকদের নিয়মিত টিকা দেওয়া হতো। ২০১৭ সালের পর থেকে দেশে জলাতঙ্ক রোগী পাওয়া যায়নি। তবে পৃথিবীজুড়ে এখনো এই রোগের বিস্তার রয়েছে৷ প্রায় ৫৫ হাজার বাসিন্দা প্র‍তি বছর বিশ্বব্যাপী জলাতঙ্কে ভুগে। এটির উপসর্গ দেখা দেওয়ার পর-পরই দ্রুত মৃত্যু ঘটে।

সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রে গত বছর আমদানি করা কুকুরের মধ্যে ৪৫০টি কুকুরের ভুয়া সনদ ছিলো।

তবে 'খুব ব্যতিক্রম ক্ষেত্রে' কিছু পোষ্যপ্রেমী বা কুকুরের মালিক লিখিত দরখাস্ত দিয়ে নিষেধাজ্ঞা রদ করতে পারবে বলে জানায় সিডিসি৷

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত