আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অ্যারিজোনায় বন্দুক হামলায় মৃত ১, আহত ১২

অ্যারিজোনায় বন্দুক হামলায় মৃত ১, আহত ১২

ছবি: এলএবাংলাটাইমস

অ্যারিজোনায় সিরিজ বন্দুক হামলায় একজনের মৃত্যু হয়েছে ও ১২ জন আহত হয়েছে। ফনিক্সের পশ্চিমের তিনটি শহরে ৯০ মিনিট ধরে এই হামলা চালানো হয়।

এই হামলার সাথে সম্পৃক্ত সন্দেহভাজন একজনকে পুলিশ আটক করে নিজেদের জিম্মায় নিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তির গাড়ি থেকে অস্ত্র পাওয়া গিয়েছে। সবগুলো হামলার পিছনেই এই ব্যক্তিই এককভাবে দায়ী কী না- তা নিশ্চিত নয়।

আটক ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, হামলাগুলোর জন্য এই ব্যক্তিই এককভাবে দায়ী। এখন পর্যন্ত এই হামলার কারণ জানা যায়নি।

ফনিক্সের পশ্চিমের শহর পিওরিয়া, সারপ্রাইজ ও গ্লেনডেল শহরে এই হামলাগুলো হয়। স্থানীয় পুলিশ ডিপার্টমেন্টের পাশাপাশি অ্যারিজোনা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি এবং এফবিআই ঘটনাগুলোর তদন্ত করছে।

পিওরিয়া পুলিশের মুখপাত্র ব্র্যান্ডন সেফার্ট বিকালে একটি সংবাদ সম্মেলনে জানান, পুলিশ আটটি ভিন্ন স্থানে তদন্ত চালাচ্ছে।

বন্দুক হামলায় চারজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিকে পিওরিয়া হাইওয়েতে একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। আহতরা কাঁটাছেড়াজনিত আঘাত পেয়েছেন।

ব্যানার হেলথের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তাদের তিনটি হাসপাতালে সর্বমোট নয়জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন। কিন্তু আহত ব্যক্তিদের আঘাতের ধরণ ও শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সেফার্ট তাঁর বক্তব্যে বলেন, সকাল ১১টার কিছুক্ষণ পরেই পিওরিয়া পুলিশ বন্দুক হামলার প্রাথমিক খবর পায়। এরপর পরবর্তী ৯০ মিনিটের মধ্যে বাকি ৮টি ঘটনার খবর আসে।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে হামলায় ব্যবহৃত গাড়ির বর্ণনা দেয়। পরে সারপ্রাইজ শহরের একটি ট্রাফিক স্টপে সন্দেহভাজন এক ব্যক্তিকে পুলিশ আটক করে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত