আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশ

বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে বাইডেনের নির্বাহী আদেশ

ছবি: এলএবাংলাটাইমস

বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে ও এদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে নতুন নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেন প্রশাসন বরাবরই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতাকে খাটো করে দেখার প্রবণতা নিয়ে অভিযোগ করে আসছেন। এরই প্রেক্ষিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে এসব নির্বাহী আদেশ জারি করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) নির্বাহী আদেশগুলোতে স্বাক্ষর করার সময় জো বাইডেন বলেন, 'সুস্থ প্রতিযোগিতা না থাকলে সেটি কোনো পুঁজিবাদিতা নয়'।

১০টি প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য ৭২টি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই নির্বাহী আদেশগুলোতে সই করার আগে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সৃষ্ট সমস্যা চিহ্নিত করেন বাইডেন। গ্রাহকদের খুব গোপনীয় তথ্য সংগ্রহ করা, সম্ভাব্য প্রতিযোগিকে কিনে ফেলা এবং ক্ষুদ্র ব্যবসা গুলোর সাথে অসম প্রতিযোগিতায় লিপ্ত হওয়া।

এসব নিয়ন্ত্রণে যেসব সুপারিশগুলো করা হয়েছে-

১) এই খাত একীভূতকরণের বিষয়ে সঠিকভাবে তদন্ত করা।

২) ফেডারেল ট্রেড কমিশন থেকে ডাটা সংগ্রহের নতুন নিয়ম করা।

৩) ইন্টারনেট মার্কেটপ্লেস প্রতিযোগিতায় অন্যায্য পদ্ধতি বন্ধ করা৷

এসব নির্বাহী আদেশের মাধ্যমে বাইডেন প্রশাসন আরো বেশকিছু প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু হিসেবে ঠিক করেছেন।

এটি অন্যান্য সরকারি এজেন্সি যেমন স্বাস্থ্যসেবা, ভ্রমণ ও কৃষিখাতে প্রতিযোগিতা বাড়াতেও নির্দেশনা দিয়েছে।

এসব নির্বাহী আদেশে সই করার পরপরই এগুলো কার্যকর হয়ে যাবে- তেমনটা নয়। বেশ কিছু আদেশ আপিলের মুখোমুখি হবে৷ আবার বেশকিছু আদেশ সরকারি এজেন্সির মাধ্যমে পরিবর্তন করতে হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত