আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

লাখো পরিবারকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান শুরু চলতি সপ্তাহে

লাখো পরিবারকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রদান শুরু চলতি সপ্তাহে

ছবি: এলএবাংলাটাইমস

চলতি সপ্তাহের ১৫ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের নিম্নবিত্ত লাখো পরিবার চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেতে যাচ্ছে। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) ব্যবহার করে এই অর্থ প্রদান করা হবে।

আইআরএস জানায়, জুলাই এর ১৫ তারিখ থেকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের মোট অর্থের অর্ধেক অগ্রীম প্রদান করা হবে। পরবর্তীতে ২০২১ অর্থবছরের কর দাখিল করার পর বাকি অর্থ প্রদান করা হবে৷

চাইল্ড ট্যাক্স ক্রেডিট কোনো এডিশনাল পেমেন্ট নয়।  ২০২১ সালের ট্যাক্স দাখিলের পর যারা অর্থ পেতো, তার অর্ধেক অগ্রীম দেওয়া হচ্ছে।

কোন পরিবারগুলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাবেন?

১) অবশ্যই ২০১৯ ও ২০২০ অর্থ বছরের কর দাখিল করতে হবে৷

২) ১৮ বছরের কম বয়েসীদের সঠিক এক সোশ্যাল সিকিউরিটি নাম্বার থাকতে হবে৷

৩) করোনায় অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে, ২০২০ সালের কর দাখিলের সময় এমন ডকুমেন্ট যোগ করতে হবে। যেমন- স্টিমুলাস চেক।

যারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য উপযুক্ত, তারা স্বয়ংক্রিয়ভাবে এই প্রোগ্রামের আওতায় পরে যাবে।

কারা কতো অর্থ পাবেন?

যেসব পরিবারে শিশু সন্তান রয়েছে, চতুর্থ নাগরিক প্রণোদনার আওতায় ৩০০ ডলার করে মাসিক চাইল্ড ট্যাক্স ক্রেডিট দেওয়া হচ্ছে তাদের।

এই প্যাকেজের আওতায়, ভাতা পাওয়ার মতো যোগ্য বলে বিবেচিত পরিবার ৬ বছরের কম বয়েসী শিশুদের জন্য মাসিক ৩০০ ডলার ও ৬ থেকে ১৭ বছর বয়েসীদের জন্য মাসিক ২৫০ ডলার করে পাবে।

কোন পরিবার কতো টাকা পাবেন, সেটি জানা সহজ করতে দ্য ইন্টার্নাল রেভিনিউ সার্ভিস দুইটি নতুন পোর্টাল খুলেছে।

https://www.irs.gov/credits-deductions/child-tax-credit-update-portal এই সাইট থেকে পরিবারগুলো দেখতে পারবে তারা ভাতা পাওয়ার জন্য বিবেচ্য হবে কী না।

https://www.irs.gov/credits-deductions/child-tax-credit-non-filer-sign-up-tool এই সাইট থেকে ট্যাক্স রিটার্ন দাখিল না করলে বেসিক তথ্য দিয়ে আবেদন করা যাবে।

প্রায় ৩৯ মিলিয়ন পরিবার মাসিক ৩০০ ডলার করে মোট ৩৬০০ ডলার ও মাসিক ২৫০ ডলার করে মোট ৩০০০ ডলার ভাতা পাচ্ছে।

জুলাই মাসের পর পরবর্তীতে আগস্টের ১৫ তারিখ আবার চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ প্রদান শুরু হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত