আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে পড়ানো হবে এশিয়ান-আমেরিকান ইতিহাস

যুক্তরাষ্ট্রে পড়ানো হবে এশিয়ান-আমেরিকান ইতিহাস

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের বিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হলো এশিয়ান-আমেরিকান ইতিহাস। ইলিনয় প্রথম রাজ্য যেখানের সরকারি স্কুলে পড়ানো হবে এই বিষয়টি।

করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে এশিয়ান বংশোদ্ভূত আমেরিকানদের উপর সহিংসতা বেড়ে গেছে৷ কর্তৃপক্ষ জানায়, এসব প্রতিহত করতে আইনের পাশাপাশি জ্ঞান এবং উপলব্ধির প্রয়োজন হবে।

ইলিনয়ের সরকারি বিদ্যালয়ে আমেরিকার উন্নতির পিছনে এশিয়ান-আমেরিকানদের অবদানের কথা তুলে ধরা হবে৷ সেই সাথে এই কমিউনিটির প্রতি নাগরিক অধিকারগুলো কী- সেগুলো পড়ানো হবে।

২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে এই বিষয়টি পাঠদান শুরু করা হবে৷

ইলিনয়ের ডেমোক্রেটিক গভর্নর জেবি প্রিটযকার বলেন, 'আমাদের ইতিহাসের মধ্যে নিহিত কি কি রয়েছে, সেগুলো জানতে আমরা শিক্ষার্থীদের নতুন উচ্চতায় নিয়ে যাবো। এটি আমাদের একে-অপরকে বুঝতে সাহায্য করবে'।

তিনি বলেন, 'আগামী বছর থেকে শিক্ষার্থীরা দেশের উন্নতির পিছনে এশিয়ান-আমেরিকানদের ভূমিকা, আমেরিকার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এশিয়ান-আমেরিকানদের অবদান সম্পর্কে জানবে। বিশেষ করে ইলিনয় ও মিডওয়েস্টে এশিয়ানদের ভূমিকা সম্পর্কে জ্ঞান দেয়া হবে।

এলিমেন্টারি এবং হাই স্কুলে এই বিষয়টি পড়ানোর জন্য নতুন একটি শাখা খোলা হবে৷ তবে অনেকে বলছেন, শিক্ষকদের পর্যাপ্ত জ্ঞান না থাকলে আরো সময় নেওয়া উচিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত