আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

ওবামার 'ডাকা' প্রোগ্রাম অবৈধ: আদালত

ওবামার 'ডাকা' প্রোগ্রাম অবৈধ: আদালত

ছবি: এলএবাংলাটাইমস

শিশু অবস্থায় অভিভাবকদের সাথে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে, তাদের বিতারণ থেকে রক্ষা করার জন্য চালু করা প্রোগ্রাম ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডাকা) কর্মসূচিকে অবৈধ বলে রায় দিলেন টেক্সাসের এক বিচারক।

বিচারক অ্যান্ড্রু হানেন বলেন, নতুন আবেদনকারী কারো এই ডাকা কর্মসূচিতে অন্তর্ভূক্ত হওয়া উচিত নয়। তবে এই রায়ের ফলে কারো বিতারণের শঙ্কা নেই বলেও জানান বিচারক।

বর্তমানে ডাকা প্রোগ্রামে ৬ লাখ ৫০ হাজার ড্রিমার অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে এই প্রোগ্রামকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে নির্দেশ দেন বাইডেন প্রশাসন। এছাড়া ট্রাম্প কর্তৃক এই প্রোগ্রাম বন্ধের সুপারিশও বন্ধ করে দেওয়া হয় গত ডিসেম্বরে।

শুক্রবার (১৬ জুলাই) দেওয়া রায়ে বিচারক অ্যান্ড্রু হানেন বলেন, ২০১২ সালে সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা অবৈধভাবে ডাকা প্রোগ্রাম চালু করেন। এর আগে টেক্সাসসহ আরো আট রাজ্য আদালতে দাবি করেন যে, বারাক ওবামা কংগ্রেসের অনুমতি ছাড়াই ডাকা কর্মসূচি শুরু করেন।

ডাকা প্রোগ্রামের আওতায় যারা আছে তারা বিতারণ থেকে রক্ষা পাবেন, ওয়ার্ক পারমিট পাবেন, ড্রাইভিং লাইসেন্স পাবেন ও সেই সাথে এডুকেশনাল এইডের জন্য আবেদন করতে পারবেন।

এই নিয়ে দ্বিতীয়বার ডাকা কর্মসূচি নিয়ে বাইডেন প্রশাসনের বিপরীতে যেয়ে রায় দিলো টেক্সাসের আদালত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত