আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পোর্টল্যান্ডে বন্দুক হামলায় নারীর মৃত্যু, আহত ৬

পোর্টল্যান্ডে বন্দুক হামলায় নারীর মৃত্যু, আহত ৬

ছবি: এলএবাংলাটাইমস

ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে বন্দুক হামলায় একজন নারীর মৃত্যু ও ছয়জন আহত হয়েছেন।

পোর্টল্যান্ড পুলিশ বিভাগ জানায়, শনিবার (১৭ জুলাই) ভোর ২টার দিকে পোর্টল্যান্ডের ডাউনটাউন অঞ্চলে এই বন্দুক হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এই হামলায় সর্বমোট সাতজন ব্যক্তি আহত হয়েছেন। আটজনের আহত হওয়ার খবরটি ভুল বলে পুলিশ দাবী করেছে।

আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। এর মধ্যে নারীটি আহত হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। নারীটির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বাকি ছয়জন বিভিন্নভাবে আঘাতগ্রস্ত হয়েছে। কিন্তু তাদের কারোর আঘাতই প্রাণঘাতী নয়। এই ঘটনায় এখনো সন্দেহভাজন কারো বৃত্তান্ত পাওয়া যায়নি।

পুলিশ জানায়, তদন্তের খাতিরে সাউথওয়েস্ট থার্ড অ্যাভিনিউয়ের কিছু অংশ বন্ধ রাখা হয়েছে।

এই গ্রীষ্মে আমেরিকায় বন্দুক সহিংসতার ঘটনা অত্যধিকমাত্রায় বৃদ্ধি পেয়েছে।

গান ভায়োলেন্স আর্কাইভ জানায়, এ পর্যন্ত ২০২১ সালে আমেরিকায় ৩৬১টি গণ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। অপরাধী বাদে যদি কোন বন্দুক হামলায় চার বা তাঁর অধিক ব্যক্তি আহত হোন, তবে তাকে গণ বন্দুক হামলা হিসেবে গণ্য করা হয়।

ইতোমধ্যে উষ্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন রাজ্য করোনা সংক্রান্ত বিধিনিষেধ তুলে দিচ্ছে। এর ফলে মানুষ আগের চেয়ে বেশি বাইরে অবস্থান করছে। এর মাঝেই দেশজুড়ে বন্দুক হামলা ও হত্যার ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার(১৬ জুলাই) রাতেই, রাজধানীতে একটি বন্দুক হামলা ঘটেছে। হামলাটির ফলে একটি ছয় বছরের শিশুর মৃত্যু হয়েছে ও পাঁচজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি আহত হয়েছে।

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত