নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
অরেগনে ভয়াবহ দাবানলে উচ্ছেদ আশঙ্কায় হাজারো বাসিন্দা
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের ওরেগনে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। রবিবার (১৮ জুলাই) পর্যন্ত আগুন বিস্তৃত অংশ জুড়ে আগুন ছড়িয়ে পরেছে।
এই ভয়াবহ দাবানলকে বলা হচ্ছে বুটলেগ ফায়ার। ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী সীমান্তে আগুনটি ৪৭৬ স্কয়ার মাইল বা ১ হাজার ২১০ স্কয়ার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে। দাবানলের আগুন যে আয়তন জুড়ে ছড়িয়ে পরেছে, সেটি লস এঞ্জেলেস কাউন্টির সমান।
দাবানল নিয়ন্ত্রণে কাজ করা দমকল কর্মীর মুখপাত্র সারাহ গ্রাসে বলেন, বাতাস আগুন আরো বেশি উস্কে দিচ্ছে। এতে দমকল কর্মীদের জন্য কাজ করা বেশ কঠিন হয়ে উঠছে।
রবিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমরা এখন পর্যন্ত বিরূপ আবহাওয়ার শিকার হচ্ছি। আর বাতাস বইতে থাকায় অগ্রগতির ক্ষতি সাধন হচ্ছে'।
এখন পর্যন্ত এই আগুনে ৬৭টি বাড়ি ও ১০০টি বর্ধিত ভবন পুরোপুরি পুড়ে গেছে। আরো বেশকিছু ভবন হুমকির মুখে রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত দাবানলের মাত্র ২২ শতাংশ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের ভয়াবহতার কারণে ২ হাজার বাসিন্দাকে অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
এছাড়া নর্থইস্ট ওরেগনে নতুন একটি দাবানলের সূত্রপাত হয়েছে এবং শনিবার রাত পর্যন্ত এটি ১৭ স্কয়ার কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে গেছে। এছাড়া সিয়েরা নেভাদা, ওয়াশিংটনসহ আরো বেশকিছু স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে।
দ্য ন্যাশনাল ইন্টারজেন্সি ফায়ার সেন্টার জানায়, যুক্তরাষ্ট্রে ছোটবড় ৭০টি দাবানল সক্রিয় ছিলো এবং এতে ১ হাজার ৬৫৯ স্কয়ার মাইল জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্য ইউএস ফরেস্ট সার্ভিস জানায়, শুধুমাত্র প্যাসিফিক নর্থওয়েস্ট অঞ্চলেই ১৬টি বড় দাবানল সংগঠিত হয়েছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন