আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

যুক্তরাষ্ট্রে ২০০ জনের মধ্যে 'মানকি পক্স' ছড়ানোর আতঙ্ক

যুক্তরাষ্ট্রে ২০০ জনের মধ্যে 'মানকি পক্স' ছড়ানোর আতঙ্ক

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে বিরল রোগ 'মানকি পক্স' সংক্রমণের আশঙ্কায় ছড়াচ্ছে আতঙ্ক। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ২৭টি রাজ্যের অন্তত ২০০ জন বাসিন্দাকে এইজন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এই মাসের শুরুতে নাইজেরিয়া থেকে আগত টেক্সাস শহরের এক ব্যক্তির মানকি পক্স দেখা দেয়৷ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইতোমধ্যে এই ব্যক্তির মাধ্যমে অনেকের মাঝে সংক্রমণ ছড়িয়ে পরেছে।

২০০৩ সালের পর মানকি পক্সে আক্রান্ত এই ব্যক্তিই প্রথম। লোকটিকে হাসপাতালে নেওয়া হয়েছে আর বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত।

তবে এখন পর্যন্ত নতুন কারো মধ্যে মানকি পক্স দেখা দেয়নি।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানায়, যেই ব্যক্তি সম্প্রতি এই রোগটিতে আক্রান্ত হয়েছে, তিনি দুইটি ফ্লাইটে করে দেশে ফিরে আসেন। ওই ফ্লাইটের যাত্রীদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিডিসি জানায়, তিনি প্রথমে আটলান্টা যান, সেখান থেকে লাগোস থেকে জর্জিয়া আসেন। এর আগে ৯ জুলাই নাইজেরিয়া থেকে ড্যালাসে আসার যাত্রা করেন।

বিমানের যাত্রীদের মধ্যে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থাকলেও সবাই মাস্ক ব্যবহার করায় ব্যাপকহারে এটি ছড়ানোর সম্ভাবনা কম।

এই রোগের উপসর্গ-

১) প্রাথমিকভাবে জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, পিঠ ব্যথা, মাংশ পেশীর ব্যথা ইত্যাদি।

২) জ্বর আসার পর র‍্যাশ উঠবে৷ এরপর মুখ থেকে শুরু করে র‍্যাশ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে যায় বিশেষকরে হাতে ও পায়ে।

৩) র‍্যাশ হওয়া স্থানে অনেক চুলকানি হয় ও র‍্যাশের অবস্থা পরিবর্তন হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত