আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এসবিএ'র ৭৫০ কোটি ডলারের বেশি অনুদান প্রদান

এসবিএ'র ৭৫০ কোটি ডলারের বেশি অনুদান প্রদান

ছবি: এলএবাংলাটাইমস

দ্য স্মল বিজনেস এডমিনিস্ট্রেশন (এসবিএ) শাটারড ভেন্যু অপারেটরস গ্রান্ট প্রোগ্রামের সাহায্যে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সাহায্য করছে। এখন পর্যন্ত সংস্থাটি প্রোগ্রামটির মাধ্যমে ৭৫০ কোটি ডলার অনুদান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে দিয়েছে। এখনো করোনা রিলিফ প্রোগ্রামের আরো অর্থ ফাণ্ডে আছে৷ 

মঙ্গলবার (২৭ জুলাই) একটি প্রেস বিবৃতিতে সংস্থাটি বলে যে তারা এসভিওজির আবেদনগুলো পূরণ করার জন্য হোয়াইট হাউস এবং অন্যান্য ফেডারেল এজেন্সির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছে। মূলত ধীরগতিতে কাজ এগোতে দেখায় তারা হস্তক্ষেপ করে। 

সংস্থটি জানায়, ৭৫০ কোটি ডলার ১০ হাজারেরও অধিক ক্ষুদ্র  ব্যবসায়িক প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানই লাইভ বিনোদন কেন্দ্র , ভেন্যু ও সাংস্কৃতিক সংস্থা  ।মোট অনুদানের দুই-তৃতীয়াংশ এমন সংস্থায় দেয়া হয়েছে যেখানে কর্মচারীর সংখ্যা ১০ বা তার কম।

এই পর্যন্ত সংস্থাটিতে ১৫ হাজার ৪২৯টি প্রতিষ্ঠান সাহায্যের আবেদন করেছিলো যার মধ্যে ৯ হাজার ৮৪৪টি প্রতিষ্ঠান অনুদান পেয়েছে। গড়ে একটি প্রতিষ্ঠান  ৭ লাখ ৬৯ হাজার ডলার অনুদান হিসেবে পেয়েছে। এ পর্যন্ত মোট  ৬ কোটি ৩০ লাখ ডলার অনুদান হিসেবে দেওয়া হয়েছে।  

মঙ্গলবারে একটি প্রেস বিবৃতিতে সংস্থাটির প্রশাসক ইসাবেল গুজমান বলেন, ‘শাটারড ভেন্যু অপারেটরস গ্রান্ট প্রোগ্রামের উন্নতি করার পর, এসবিএ এখন দ্রুততা ও দক্ষতার সাথে ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান   এবং ভেন্যু অপারেটরদের মধ্যে অনুদান পৌঁছিয়ে দিচ্ছে।‘

লাস ভেগাসের স্মিথ সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের প্রেসিডেন্ট মাইরন মার্টিন বলেন, ‘অনুদানগুলি স্মিথ সেন্টারের মতো জায়গাগুলির জন্য প্রয়োজনীয় ছিল যারা স্থানীয় সংগীতশিল্পীদের নিয়োগ করে এবং স্থানীয় লোকদের বিনোদন দেয়।‘

প্রাথমিকভাবে, প্রোগ্রামটির প্রথম ১৪দিন এমন সব ব্যবসায়িক প্রতিষ্ঠানদের জন্য খোলা ছিলো যারা মহামারীর কারণে শতকরা ৯০ভাগ ক্ষতির সম্মুখীন হয়েছে।

এসবিএ জানায় যে এখনো যোগ্য আবেদনকারীদের জন্য তহবিলে অর্থ রয়েছে। সংস্থাটি জনগনকে এসবিএ'র দুর্যোগ সহায়তা গ্রাহক সেবা কেন্দ্রে যোগাযোগ করতে বলে। ইটি এসভিওজি অ্যাপ্লিকেশন পোর্টালের সাথে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। যোগাযোগের জন্য ১-৮০০-৬৫৯-২৯৫৫ নাম্বারে কল করতে। বধির ও কম শ্রবণশক্তির ব্যক্তিদের ১-৮০০-৮৭৭-৮৩৩৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

এসবিএ জানায় যে এর বিভিন্ন সঙ্গী সংস্থা  যেমনঃ স্কোর মেন্টরস, ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন কেন্দ্র, মহিলা ব্যবসা কেন্দ্র এবং ভেটারেন্স বিজনেস আউটরিচ সেন্টার বিভিন্ন  ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাহায্য করতে ইচ্ছুক। আবেদন করার জন্য ভিজিট করুন https://www.sba.gov/local-assistance.

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

শেয়ার করুন

পাঠকের মতামত