আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে কমেছে কর্মহীন মানুষ, চাঙ্গা হচ্ছে অর্থনীতি

যুক্তরাষ্ট্রে কমেছে কর্মহীন মানুষ, চাঙ্গা হচ্ছে অর্থনীতি

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারির প্রভাব থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কর্মহীন ভাতার জন্য আবেদনকারীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমে গেছে। চাকরির বাজার আবারো চাঙ্গা হওয়ার এর সুফল ভোগ করছেন কর্মহীনেরা৷

লেবর ডিপার্টমেন্ট বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিবৃতিতে জানায়, কর্মহীন ভাতার সংখ্যা এর আগের সপ্তাহের থেকে কমেছে ২৪ হাজার। এর আগে প্রায় ৪ লাখ কর্মহীন ভাতার আবেদন জমা পরেছিল।

এর আগে জানুয়ারি মাসে কর্মহীন ভাতা সর্বোচ্চ ৯ লাখ ৪ হাজার ছুঁয়েছিল। করোনা পূর্ববর্তী কালে ২ লাখ ২০ হাজার জন সর্বোচ্চ কর্মহীন ছিল। করোনা পরবর্তী সময়ে আবারো অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করায় কমতে শুরু করেছে কর্মহীন ভাতার আবেদন।

মূলত টিকাদান কার্যক্রম পুরোদমে শুরু হওয়ায় ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় ব্যবসাপ্রতিষ্ঠান আবারো পুরোদমে চালু হয়েছে। সেই সাথে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বিভিন্ন চাকরি ক্ষেত্র সৃষ্টি হওয়ায় কর্মহীন বাসিন্দার সংখ্যা কমছে।

তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংকট এখনো পুরোপুরি কেটে যায়নি। যারা টিকা গ্রহণ করেননি, সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে সংক্রমণ আবারো বাড়ছে।

যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৫০ হাজার বাসিন্দা করোনা আক্রান্ত হচ্ছে। জুনের শেষের থেকে সংখ্যাটি কমে গেছে ১২ হাজার। করোনা পরিস্থিতি আবার নাজুক হলে অর্থনীতির উপর আবারো বিধিনিষেধ আরোপ হতে পারে। তখন কর্মহীন বাসিন্দা বাড়ার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক জানাচ্ছেন, তারা ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত কর্মী পাচ্ছেন না। মে মাসে সর্বোচ্চ ৯ দশমিক ২ মিলিয়ন চাকরির পদ আহবান করা হয়েছে।

কর্মী সংকট সৃষ্টি হওয়ায় ইতোমধ্যে ২২টি অঙ্গরাজ্য কর্মহীনদের জন্য সাপ্তাহিক ৩০০ ডলার ফেডারেল ভাতা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়াও ২০টি অঙ্গরাজ্য আরো দুইটি ফেডারেল প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে। স্বনির্ভর ও গিগ ওয়ার্কারদের এবং যারা ছয় মাসের অধিক কাজের বাইরে আছেন, তাদের জন্য ভাতা বন্ধ করে দেওয়া হবে।

জুলাই এর ১০ তারিখ পর্যন্ত ১৩ দশমিক ২ মিলিয়ন বাসিন্দা বিভিন্ন রকম কর্মহীন ভাতা পেয়েছে। এক বছর আগে ৩১ দশমিক ৯ মিলিয়ন বাসিন্দা এমন ভাতা গ্রহণ করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত