আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের ছেলে নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের ছেলে নিহত

মোয়াজ্জেম হোসেন সাজু (২৮)


অস্ত্রধারী দুর্বৃত্তের গুলিতে নর্থইস্ট ফিলাডেলফিয়ায় মোয়াজ্জেম হোসেন সাজু (২৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত ৯.৩০ মিনিটের দিকে সাউথ ফিলিতে ফ্রন্ট এন্ড অরগানে এই ঘটনা ঘটে। পেনসিলভেনিয়ায় বসবাসরত মৃত সাজু সিলেটের বিয়ানীবাজার বড়দেশ নিবাসী জনাব সামস উদ্দিন সাহেবের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্র জানায়, দুই ‍দুর্বৃত্ত এই ঘটনার সঙ্গে জড়িত। অন্তত তাদের একজনের কাছে অস্ত্র ছিল। ডাকাতির চেষ্টায় সাজুকে হত্যা করা হতে পারে। আহত অবস্থায় তাকে জেফারসন ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ বিস্তারিত কিছু প্রকাশ না করলেও জানিয়েছে দুর্বৃত্তরা মাস্ক ও কালো পোশাক পরিহিত ছিল।

নিহত সাজুর পরিবারে দুই ভাই ও এক বোন। বাবা-মাসহ দীর্ঘদিন সে মিশিগানে বসবাস করেছে। সম্প্রতি তারা পেনসিলভেনিয়ায় চলে আসেন।

আগামীকাল জোহরের নামাযের পর সাজুর জানাজা অনুষ্ঠিত হবে বলে এলএ বাংলা টাইমসকে তার ঘনিষ্ঠসূত্র জানিয়েছে।

জানাজার স্থান ও সময়ঃ- নর্থইষ্ট ফিলেডেলপিয়া ইসলামিক সেন্টার, ১৪২১ টাইসন এভিনিউ, ফিলেডেলপিয়া, পিএ ১৯১৪৯; ৫ই আগষ্ট ২০২১ইং, রোজ বৃহস্পতিবার বাদ জোহর ১.৩০ মিনিট।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা এই হত্যাকাণ্ডের ঘটনায় সাজুর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত