আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পাশ হতে যাচ্ছে ১ লাখ কোটি ডলারের অবকাঠামো বিল

পাশ হতে যাচ্ছে ১ লাখ কোটি ডলারের অবকাঠামো বিল

ছবি: এলএবাংলাটাইমস

রবিবারে মার্কিন সিনেট ১ লাখ কোটি ডলারের দ্বিদলীয় অবকাঠামো বিল পাসের দিকে আরও দুটি পদক্ষেপ নেয়। বিলটি পাশ হলে উক্ত অর্থ আমেরিকার রাস্তা ও ব্রিজের পিছনে ব্যয় করা হবে।

ভোটাভোটি শেষে দেখা যায়, বিলটির পক্ষে ৬৯টি ভোট ও বিপক্ষে ২৮টি ভোট এসেছে। ৬৯টি ভোটের মধ্যে ৪৮টি ভোট ডেমোক্রেটদের, ১৯টি ভোট রিপাবলিকানদের ও ২টি ভোট স্বতন্ত্র প্রার্থীদের।

সিনেটও বিলটির ব্যাপারে বিতর্ক সীমিত করার জন্য ভোটাভোটি চালিয়েছে। বিলটির পক্ষে  ৬৮টি ভোট ও বিপক্ষে  ২৯টি ভোট এসেছে। সোমবার  কিংবা মঙ্গলবারে বিলটি পাশ করার জন্য ভোটাভোটি হতে পারে। এরপর বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য হাউজ অফ রিপ্রেজেন্টিভসে যাবে।

উভয়ক্ষেত্রেই সিনেট ও হাউজ ডেমোক্রেটরা এগিয়ে আছে।

এই বিলটি পাশ করা ডেমোক্রেটিক প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। এটি পাশ হলে প্রেসিডেন্ট ও দ্বিদলীয় আইনপ্রনেতাদের জন্য একটি বড় বিজয় হিসেবে গণ্য হবে।

রবিবারে সিনেটর বিল হেগারটির জন্য ভোটাভোটির কার্যক্রমটি সন্ধ্যা পর্যন্ত বিলম্বিত হয়। বিল হেগারটি এদিকে একটি সংসদীয় নিয়ম ব্যবহার করেন যেদিকে বলা হয়েছে প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে ১০০ জন সিনেটরের সর্মথন লাগবে।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময়কালের জাপান রাষ্ট্রদূত হেগারটি এই বিলটির বিরোধিতা করেন। তিনি জানান, বিলটি পাশ হলে ফেডারেল বাজেটে ঘাটতি তৈরি হতে পারে।

গত সপ্তাহে নির্দলীয় কংগ্রেশনাল বাজেট অফিস জানায়, বিলটি পাশ হলে এটি দশ বছরের মধ্যে ফেডারেল বাজেটে ২৫ হাজার ৬০০ কোটি ডলারের ঘাটতি তৈরি করতে পারে। এই তথ্য শুনে হেগারটি নিজের বিরোধিতা ঘোষণা করেন।

বিল পাশ করার প্রক্রিয়াটি ধীরগতিতে হওয়ায় উভয় পক্ষই বিরক্ত হচ্ছেন। তবে ডেমোক্রেটরা আশাবাদী যে বিলটি পাশ হবেই।

ডেমোক্রেট সিনেটর টম কার্পার বলেন, ‘দিনশেষে, এই বিলটি পাশ করা অতীব গুরুত্বপূর্ণ। ব্যর্থ হওয়া যাবেই না।‘

এলএবাংলাটাইমস/এমডব্লিউ

 

শেয়ার করুন

পাঠকের মতামত