আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

১ লাখ কোটি ডলারের অবকাঠামো বিল: কোন খাতে খরচ কতো?

১ লাখ কোটি ডলারের অবকাঠামো বিল: কোন খাতে খরচ কতো?

ছবি: এলএবাংলাটাইমস

২ হাজার ৭০০ পৃষ্ঠা পর্যালোচনা ও প্রায় ৫০ ঘণ্টা তর্ক বিতর্কের পর ৬৯-৩০ ভোটে অবশেষে সিনেটে পাশ হল অবকাঠামো বিল। তবে এটিই চূড়ান্ত নয়, বিলটি এবার পাঠানো হবে হাউজ অব রিপ্রেজেনটেটিভ সদস্যদের কাছে। সেখানে যদি পাশ হয়, এরপর প্রেসিডেন্ট জো বাইডেন সেটির চূড়ান্ত অনুমোদন দেবেন।

প্রেসিডেন্ট জো বাইডেন দ্বারা প্রস্তাবিত ১ লাখ কোটি ডলারের এই বিলটি যুক্তরাষ্ট্রের জন্য ঐতিহাসিক এক বিল। রাস্তাঘাট-ব্রিজ নির্মাণ ও মেরামত, উচ্চ গতির ইন্টারনেট, ট্রেন ও ক্লিন এনার্জি- এসব খাতে মূলত এই অর্থ ব্যয় করা হবে।

১১০ বিলিয়ন অবকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ থাকবে: সড়ক, ব্রিজসহ অন্যান্য অবকাঠামো প্রজেক্টের পেছনে ১১০ বিলিয়ন ডলার খরচ করা হবে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তালিকায় অন্যান্য উন্নত দেশের তালিকায় অবকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ সূত্র জানিয়েছে, মোট হাইওয়ের ২০ শতাংশ আর ৪৫ হাজার ব্রিজের অবস্থা শোচনীয়। এসবের উন্নয়নে অর্থ বরাদ্দ করা ছাড়াও এই খাতে বিশুদ্ধ পানি নিষ্কাশন ও পরিবহন ব্যবস্থার জন্য আরো ৫৫  বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে।

রেলখাতের জন্য ৫৫ বিলিয়ন: রেলখাতের উন্নয়নের জন্য ও যাত্রীসেবা বৃদ্ধি করার জন্য ৬৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। উচ্চ সুবিধা সম্পন্ন রেল, ইন্টারসিটি এবং উচ্চ-গতি সম্পন্ন ট্রেনের পেছনে এই অর্থ খরচ করা হবে৷ এছাড়া আরো বেশি অঞ্চলের সাথে বিশেষ করে ইস্টার্ন সি-বোর্ডের সাথে রেল যোগাযোগ বাড়াতেও অর্থ খরচ করা হবে।

উচ্চ গতির ইন্টারনেটের জন্য ৬৫ বিলিয়ন ডলার: প্রত্যন্ত অঞ্চলে ও নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য ইন্টারনেট ব্যবহার সুবিধা বাড়াতে ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে ৬৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। সরকারি এই অর্থ যেসব ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রহণ করবে, তাদের গ্রাহকদের জন্য সাশ্রয়ী ইন্টারনেট ডাটা প্যাক অফার করতে হবে ও মূল্য তুলনার সুযোগ থাকতে হবে।

ক্লিন এনার্জির জন্য বরাদ্দ ৭৩ বিলিয়ন ডলার: সবুজ ও পরিচ্ছন্ন প্রকৃতি প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বড় প্রতিশ্রুতি ছিল। নতুন পাওয়ার লাইন, নতুন ইলেট্রিক গ্রিড নির্মাণ ও ক্লিন এনার্জি খাতের ব্যাপ্তি বাড়াতে ৭৩ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। নতুন ট্রান্সমিশন লাইন নির্মাণ ও উচ্চ ভোল্টেজ সম্পন্ন ট্রান্সমিশন লাইন নির্মাণ করে ক্লিন এনার্জি নিশ্চিত প্রধান লক্ষ্য। এছাড়া মাটি ও মাইন ফিল্ড পরিচ্ছন্ন করতে আরো ২১ বিলিয়ন ডলার খরচ করা হবে।

ঘাটতি পোষাতে ২৫৬ বিলিয়ন ডলার: বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হলে অবশ্যই কোনো খাত থেকে অর্থের আগমণ থাকতে হবে। আইনপ্রণেতা ও ডেমোক্রেটিকরা বলছেন, এই অবকাঠামো বিলের অর্থ অব্যবহৃত ইকোনমিক রিলিফ ফাণ্ড, ক্রিপ্টোকারেন্সির উপর আরোপিত কর, হেলথ কেয়ার রিবেট প্যাকেজসহ অন্যান্য আরো ছোট-বড় খাত থেকে এই অর্থ আসবে। আগামী দশ বছরের ঘাটতি ধীরে ধীরে ২৫৬ বিলিয়ন ডলার দিয়ে পোষানো হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত